ধর্মীয় নেতাকে ফাঁসাতে বাড়িতে মাদক রাখছে পুলিশ, গোপন ক্যামেরায় ফাঁস উর্দিধারীদের কীর্তি

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: সাজানো চিত্রনাট্য অনুযায়ী সব ঠিকঠাকই চলছিল। ঘরের ভিতরে যে গোপনে লাগানো রয়েছে ক্যামেরা, তা জানতেন না খাকি উর্দিধারী ষড়যন্ত্রকারীরা। বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যেতেই পঞ্জাব পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। যদিও তাতে ভাগবন্ত মানের আম আদমি পার্টির সরকারকে নিশানা করতে ছাড়েনি বিরোধীরা।

বিতর্কের সূত্রপাত পঞ্জাবের খান্না শহরে মহন্ত কাশ্মীর গিরির বাসভবনে পুলিশের চালানো এক অভিযানকে কেন্দ্র করে। পুলিশের তরফে জানানো হয়েছে, গিরির গাড়িচালক গুরজান্ত সিং ওরফে জান্তাকে সাড়ে সাত গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করা হয়। তার পরই জানা যায়, মহন্ত কাশ্মীর গিরি মাদক ব্যবসার কিংপিন। এরপর তদন্তকারীদের একটি দল তল্লাশি চালানোর জন্য গিরির বাসভবনে গিয়ে তল্লাশি চালায়। অভিযানের সময়ে বিছানার গদির নিচ থেকে প্রায় ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সেই সঙ্গে মাদক পাচারের অভিযোগে মহন্তকে গ্রেফতার করা হয়।

তবে, পুলিশের ওই দাবি যে আসলে মিথ্যার বেসাতি ছাড়া আর কিছু নয়, তা বাড়ির গোপন ক্যামেরার ফুটেজেই প্রমাণ হয়ে যায়। ফুটেজে দেখা যায়, ‘পুলিশের মূল দল পৌঁছানোর আগেই সাদা পোশাকে থাকা এএসআই সুখদেব সিং মহন্ত গিরির ঘরে প্রবেশ করে বিছানার গদির নিচে একটি প্যাকেট রেখে দিচ্ছেন।’ এর কিছুক্ষণ পরই মহন্ত কাশ্মীর গিরিকে সঙ্গে নিয়ে পুলিশের দলটি ঘরে প্রবেশ করে। এরপর তল্লাশি চালানোর সময় পুলিশ ঠিক সেই জায়গা থেকেই হেরোইন উদ্ধারের দাবি করে, যেখানে এএসআইকে প্যাকেটটি রাখতে দেখা গিয়েছিল।


ওই গোপন ক্যামেরার ফুটেজ ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। সমালোচনার ঝড় উঠতেই ঘটনার বিস্তারিত তদন্তের জন্য পুলিশ সুপার পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করা হয়েছে।ওই তদন্তকারী দল ভাইরাল হওয়া ফুটেজের সত্যতা, সাময়িক বরখাস্ত হওয়া এএসআই (ASI)-এর ভূমিকা, হেরোইন উদ্ধারের পারিপার্শ্বিক পরিস্থিতি এবং এই ঘটনায় অন্য কোনও পুলিশ কর্মীর জড়িত থাকার সম্ভাবনা রয়েছে কি না, তা খতিয়ে দেখবে।

শিরোমণি  অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল এই ভিডিও এবং পুলিশের আচরণ নিয়ে ভগবন্ত মান সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আপ সরকারের ‘আইন-শৃঙ্খলা’ মডেলে আপনাদের স্বাগত! খান্না পুলিশের এক এএসআই-কে সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে, তিনি গোপনে একটি বাড়ির ভেতরে তোশকের নিচে মাদকের প্যাকেট লুকিয়ে রাখছেন! ক্ষমতায় আসার আগে আম আদমি পার্টির তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ঘরে বসে পরিষেবা পাওয়ার। কিন্তু কে জানত যে এর মধ্যে পঞ্জাব পুলিশের মাধ্যমে বাড়িতে মাদক পৌঁছে দেওয়াও অন্তর্ভুক্ত থাকবে, যাতে সাধারণ নাগরিকদের ফাঁসানো যায়?

‘কুছ তো লোগ কেহেঙ্গে’, ‘রামায়ণ’ নিয়ে বিতর্কে মুখ খুললেন ‘রাম’ রণবীর কাপুর

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

বলিউড সুন্দরীর প্রেমে পড়েছেন রাষ্ট্রপতির প্রাক্তন এডিসি ঋষভ সিংহ সাম্বিয়াল! ঝড়ের বেগে ভাইরাল ছবি

মর্মান্তিক! রাজস্থানে রাস্তা নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আট শ্রমিকের মৃত্যু

‘আমাদের একা থাকতে দিন’, মেয়ের ‘মিডল ফিঙ্গার’ বিতর্ক নিয়ে মুখ খুললেন সঞ্জয় গুপ্তের স্ত্রী

সকালের জলখাবারে স্বাদবদল! বাড়িতেই বানান চিজি বেকড অমলেট, রইল সহজ রেসিপি

ধর্মীয় নেতাকে ফাঁসাতে বাড়িতে মাদক রাখছে পুলিশ, গোপন ক্যামেরায় ফাঁস উর্দিধারীদের কীর্তি

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের

বুলগেরিয়ার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা

টিকিট না পেয়ে ভোটের আগেই আপ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিন বিধায়ক