‘কুছ তো লোগ কেহেঙ্গে’, ‘রামায়ণ’ নিয়ে বিতর্কে মুখ খুললেন ‘রাম’ রণবীর কাপুর

সম্প্রতি এমনই এক প্রচারণা ইভেন্ট থেকে ট্রোলারদের উদ্দেশে রণবীর বলেন, 'আমি নেতিবাচক মন্তব্যকে নিজের ওপর প্রভাব ফেলতে দিই না।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৫ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রামায়ণ’। ইতিমধ্যেই ছবির টিজার-ট্রেলার-গান-পোস্টার মুক্তি পেয়েছে। রাম-সীতার ভূমিকায় রণবীর কাপুর-সাই পল্লবীও প্রশংসিত হচ্ছেন। কিন্তু ‘রামায়ন’-এর ট্রেলার দেখে নেটমহল দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে। কেউ কেউ বলছেন, রাম-সীতার চরিত্রে রণবীর-সাই ছাড়া আর কাউকে ভাল লাগত না। আবার কেউ কেউ বলছেন, কোনভাবেই ভগবানের চরিত্রে তাঁদের মানাচ্ছে না। সীতার চুল কোঁকড়ানো হয় না। অভিনেত্রীর মুখের গড়নও মানানসই নয়। পাশাপাশি ছবির গানগুলি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে। যাই হোক, এবার শান্ত মাথায় সমস্ত সমালোচনার জবাব দিলেন রণবীর কাপুর।

ইতিমধ্যেই রামায়ণের ৮৫ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। দেশজুড়ে ছবির প্রচার চালাচ্ছেন কলাকূশলীরা। সম্প্রতি এমনই এক প্রচারণা ইভেন্ট থেকে ট্রোলারদের উদ্দেশে রণবীর বলেন, ‘আমি নেতিবাচক মন্তব্যকে নিজের ওপর প্রভাব ফেলতে দিই না। লোকজন অনেক কথাই বলবে। মানুষের মতামত শুনে নিজের শান্তি নষ্ট করা উচিত নয়। ট্রোলিং আমাকে বিভ্রান্ত করে না। আমার মনে হয়, অনলাইন ট্রোলিং আজকের যুবসমাজকে বেশি আকর্ষণ করছে। এই প্রসঙ্গে আমার একটি পুরনো গানের কথা মনে পড়ে গেল। কুছ তো লোগ কেহেঙ্গে, বলার কাজ তো মানুষেরই। তাই লোকে কি বলছে, তাতে আপনিও মাথা ঘামাবেন না। আপনার কাজ, আপনাকে যারা সম্মান করবে তাঁদেরকেই নিজের জীবনে গুরুত্ব দিন।’ সম্প্রতি মুক্তি পেয়েছে ‘রামায়ণ’-এর নতুন গান ‘মঙ্গল রঙ’।

এ আর রহমানের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল। গানটিতে ভগবান রাম ও দেবী সীতার বিবাহের চিত্র তুলে ধরা হয়েছে। যেটি মহাকাব্যের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু তাতে ভক্তরা লক্ষ্য করেছেন যে, এটি কাওয়ালি থেকে অনুপ্রাণিত। তাতেই সমালোচনায় পড়েছেন এ আর রহমান। এছাড়া কলকাতায় ‘রামায়ণ’-এর প্রচার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রণবীর ভুলবশত বলে ফেলেছিলেন, ভালর একদিন বিনাশ হবে, শয়তানের জয় হবে। তাতেও রণবিরকে নিয়ে সমালোচনার ধুম উঠেছিল। যদিও পরে তিনি ভুল বুঝতে পেরে বলন যে, সেদিন ওই অনুষ্ঠানে তিনি বলতে চেয়েছিলেন, ভালর জয় একদিন হবেই, শয়তানের বিনাশ ঘটবে। ভুল মন্তব্যের জন্যে ক্ষমা চেয়ে নেন তিনি। রামায়ণের দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০২৭ সালে। 

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য