রাত জেগে ঠাকুর দেখা যাবে নিশ্চিন্তে, কালীপুজোয় কোন রুটে চলবে বিশেষ ট্রেন? জানুন সময়সূচি

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীপুজোর রাতে ঠাকুর দেখার পরিকল্পনা রয়েছে? রাত যত বাড়বে মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়। বিশেষ করে নৈহাটি, বারাসত, মধ্যমগ্রাম, শ্যামনগরের মতো জায়গায় কালীপুজোর আকর্ষণ টানে দূরদূরান্তের মানুষকে। কিন্তু রাতের শেষে বাড়ি ফেরার ট্রেন পাওয়া যাবে তো? সেই চিন্তা দূর করতে এবার বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেল। কালীপুজো ও দীপাবলি উপলক্ষে শিয়ালদা শাখায় রাতভর চালানো হবে অতিরিক্ত লোকাল ট্রেন।

দুর্গাপুজোর সময়েও দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে অতিরিক্ত ইএমইউ (EMU) স্পেশাল ট্রেন চালিয়েছিল পূর্ব রেলের শিয়ালদহ ও হাওড়া ডিভিশন। এবার কালীপুজোতেও সেই ব্যবস্থা করা হচ্ছে। পূর্ব রেলের তরফে সোমবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী ৮ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত শিয়ালদহ ডিভিশনে আপ ও ডাউন মিলিয়ে মোট ৬ জোড়া নাইট স্পেশাল ট্রেন চলবে। 

কোন কোন রুটে চলবে স্পেশাল ট্রেন?

রেলের ঘোষণা অনুযায়ী, শিয়ালদহ, ডানকুনি, বারাসত, বনগাঁ, হাসনাবাদ, রানাঘাট এবং ব্যারাকপুর শাখায় চলবে এই অতিরিক্ত ট্রেনগুলি। আপ ট্রেনগুলির সময়সূচি একনজরে দেখে নিন—

শিয়ালদহ-ডানকুনি: রাত ১১টা নাগাদ শিয়ালদহ থেকে ছেড়ে ডানকুনি পৌঁছবে রাত ১১টা ৪২ মিনিটে।

শিয়ালদহ-বারাসত: রাত ১২টা ৫০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে বারাসত পৌঁছবে রাত ১টা ৩৫ মিনিটে।

বারাসত-হাসনাবাদ: রাত ১টা ১০ মিনিটে বারাসত থেকে ছেড়ে হাসনাবাদ পৌঁছবে রাত ২টো ৩৬ মিনিটে।

বারাসত-বনগাঁ: রাত ১টা ৫০ মিনিটে বারাসত থেকে ছেড়ে বনগাঁ পৌঁছবে রাত ৩টের সময়।

শিয়ালদহ-রানাঘাট: রাত ১২টা ৪০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে রানাঘাট পৌঁছবে রাত ২টো ৩০ মিনিটে।

শিয়ালদহ-ব্যারাকপুর: রাত ১২টা ৩০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে ব্যারাকপুর পৌঁছবে রাত ১টা ১৫ মিনিটে।

আরও পড়ুন: জল নয়, ৪৮ বছর ধরে ভরসা শুধু কোক! ৯৬ বছরেও দিব্যি কর্মব্যস্ত ধনকুবের ওয়ারেন বাফেট

শুধু আপ নয়, ডাউন লাইনেও বিশেষ ট্রেন চালানো হবে। ডানকুনি থেকে শিয়ালদহগামী ট্রেন ছাড়বে রাত ১১ টা ৫৫ মিনিটে। বারাসত থেকে শিয়ালদহগামী ট্রেন ছাড়বে রাত ১ টা ১০ মিনিটে। বনগাঁ থেকে বারাসতগামী ট্রেন ছাড়বে রাত ১১ টায়। হাসনাবাদ থেকে বারাসতগামী ট্রেন ছাড়বে রাত ১১ টা ৩০ মিনিটে। রানাঘাট থেকে শিয়ালদহগামী ট্রেন ছাড়বে রাত ১১ টা ৪৫ মিনিটে। উৎসবের সময়ে যাত্রীসংখ্যা বেড়ে যাওয়ার কথা মাথায় রেখে রানাঘাট ও বারাসত স্টেশনে একটি করে ইএমইউ রেক স্ট্যান্ডবাই রাখা হবে। প্রয়োজন অনুযায়ী ওই রেক ব্যবহার করে অতিরিক্ত ট্রেন চালানো হতে পারে। কালীপুজোর দিন মেন লাইনে এসি লোকাল চালানোর ব্যবস্থাও থাকছে। বিশেষ ট্রেন চালানোর জন্য নৈহাটি জংশনে ট্রেন চলাচলের ক্ষেত্রেও কিছু পরিবর্তন করা হয়েছে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮ থেকে ১৩ নভেম্বর দুপুর ২টো থেকে রাত ১২টা পর্যন্ত নৈহাটি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে কোনও ট্রেন চলবে না। ওই সময় ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার করে ট্রেন চলাচল করবে। কালীপুজোয় নৈহাটি ও বারাসতের আলোকসজ্জা এবং প্রতিমা দেখতে প্রতি বছরই বহু মানুষ ভিড় করেন। পাশাপাশি মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর ও শ্যামনগরেও দর্শনার্থীদের আনাগোনা বাড়ে। রাতের দিকে যাতায়াতের সমস্যা এড়িয়ে যাতে নির্বিঘ্নে ঠাকুর দেখা যায়, সেই লক্ষ্যেই পূর্ব রেলের এই বিশেষ ব্যবস্থা।

আইনজীবী নয় ডিভোর্সের জন্য AI-এর কাছে পরামর্শের চাইছে দম্পতি

চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন হার্দিক? বড় আপডেট দিলেন অধিনায়ক শুভমন গিল

লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর নাম ভাঙিয়ে ভুয়ো খুনের হুমকি তুষার কাপুরকে

মিষ্টি ভেবে মুখে তুলবেন না! দীপাবলিতে বাজার মাতাচ্ছে পান্তুয়া-লাড্ডুর মোমবাতি

কালীপুজো মাতাতে বাজির বাজারে দেদার বিকোচ্ছে সিঙ্গম থেকে ‘বিরাটের’ পাওয়ার প্লে

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

নারকীয় কাণ্ড! মায়ের লিভ-ইন পার্টনারের হাতে খুন ৫ বছরের শিশু

জল নয়, ৪৮ বছর ধরে ভরসা শুধু কোক! ৯৬ বছরেও দিব্যি কর্মব্যস্ত ধনকুবের ওয়ারেন বাফেট

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত এক ভারতীয়

মানবিক সহায়তা নিতে এসে মৃত্যু! ইউক্রেনে আশ্রয়কেন্দ্রে রুশ বিমান হামলায় নিহত ২৬

মধ্যরাতে অন্ধ্রে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলায় কখন শুরু দুর্যোগ?

‘বিমান ভয়ঙ্করভাবে কাঁপছে’, ফ্লোরিডায় দুর্ঘটনার আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপ জয়ী তারকা অলরাউন্ডার

ভোটের কয়েক ঘণ্টা আগে ইরানে মার্কিন হামলা! কেশম দ্বীপে পরপর ৫ বিস্ফোরণ, বাড়ছে উত্তেজনা