রেল প্রকল্পের জন্য বাস্তুহারা হওয়ার আশঙ্কায় সুরুলিয়া গ্রামের বাসিন্দারা, চাইছেন সমাধান

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্র ও রাজ্য সরকারের কোনও উন্নয়নের বিরোধী নন তাঁরা। কিন্তু যে প্রক্রিয়ায় রেল প্রকল্পের নামে তাঁদের উচ্ছেদ করা হচ্ছে, তাতে সর্বস্বান্ত হওয়ার উপক্রম হয়েছে। পুরুলিয়া ২ নম্বর ব্লকের শুরুলিয়া গ্রামের বাসিন্দারা রেল ফ্লাইওভারের জন্য আকস্মিক ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মুখর হয়ে উঠেছেন। এই মর্মে গতকাল, সোমবার গ্রামের শত শত বাসিন্দা একত্রিত হয়ে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের বিএলআরও-কে একটি লিখিত গণ-স্বাক্ষরযুক্ত স্মারকলিপি ও আপত্তি পত্র জমা দিয়েছেন।

গ্রামবাসীদের অভিযোগ, গৌরিনাথধাম থেকে পুরুলিয়া পর্যন্ত ৫.৯ কিমি দীর্ঘ রেল ফ্লাইওভার প্রকল্পের এই অধিগ্রহণ তালিকায় তাঁদের প্রাচীন পুকুর, শ্মশান, বাপ-দাদার আমলের ভিটেবাড়ি এবং একমাত্র আয়ের উৎস চাষের জমিগুলি পর্যন্ত চলে গিয়েছে। এর ফলে পুরো সুরুলিয়া গ্রামের মানুষ গৃহহারা ও বাস্তুহারা হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন।

আরও পডুন: ঘর থাকবে সতেজ ও দূষণমুক্ত! বাড়িতে লাগান এই ৬টি ইন্ডোর প্ল্যান্ট

স্থানীয়দের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। আইনের নিয়ম অনুযায়ী আপত্তির জন্য এক মাসের সময়সীমা দেওয়া হলেও, সরকারিভাবে এই জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তিটি জনসমক্ষে বা এলাকায় সঠিকভাবে প্রচারই করা হয়নি। এর ফলে বেশিরভাগ মানুষ জানতেই পারেননি যে কবে বা কীভাবে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গ্রামবাসীদের জোরালো দাবি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এই রেল প্রকল্পের ঘোষিত রুট বা পথ পরিবর্তন করা হোক, যাতে তাঁরা ভিটেমাটি হারানোর হাত থেকে রক্ষা পান।

সুরুলিয়া গ্রামের বাসিন্দা সুবর্ণ পাঠক দিলীপ কুমার চট্টোপাধ্যায়, মহাদেব পাঠক, সঞ্জয় কুমার পাঠকরা জানান হঠাৎ করে রেলের এই নোটিস পাওয়ার পর তারা হতভম্ব। ইতিমধ্যে গ্রামের পাশ দিয়ে রেল লাইন গিয়েছে। আবারও যদি রেললাইন যায় তাহলে মাকড়সার জালের মতো ঘেরা হয়ে যাবে সুরুলিয়া গ্রাম। অবিলম্বে রেলের এই রুট ম্যাপ পরিবর্তনের দাবি জানান তারা। সুবর্ণ পাঠক জানান বিষয়টি নিয়ে আগামী ৬ নভেম্বর আমরা সুরুলিয়া গ্রামের বাসিন্দারা পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর দ্বারস্থ হব। রেলের এই রুট ম্যাপ পরিবর্তন করাতেই হবে।

বৃষ্টি পড়লেই কালীপুজোর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ, নির্দেশ কলকাতা পুলিশের

ঘর থাকবে সতেজ ও দূষণমুক্ত! বাড়িতে লাগান এই ৬টি ইন্ডোর প্ল্যান্ট

৭০০০mAh ব্যাটারির Motorola স্মার্টফোনে ১৩,০০০ টাকারও বেশি ছাড়! আজই কিনুন

চাঁদনি রাতে রূপসী রিশপ, পাইন বনের ছায়ায় কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ!

ধনতেরাসে কেনাকাটার আগে সাবধান! সংসারে অশান্তি এড়াতে ভুলেও ৫ জিনিস আনবেন না ঘরে

বন্ধুকে খুনের পর রোজ স্বপ্নে আসত তার আত্মা, ভয়ে থানায় আত্মসমর্পণ করল যুবক

Airtel-এর দুর্দান্ত অফার, ৪৪৯ টাকার প্ল্যানে মিলবে আনলিমিটেড ডেটা!

পাওয়ারগ্রিড লিমিটেডে ট্রেইনি ইঞ্জিনিয়ার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি,’ অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গে বললেন শুভেন্দু

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

ওমরকে জোর ধাক্কা দিয়ে দল ও সাংসদ পদ ছাড়লেন মুসলিম নেতা

ইডেনের মতো অনুষ্ঠান হবে চন্দননগরেও! জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী অগ্নিমিত্রা

‘অনুুপ্রবেশকারীদের ভোটার কার্ড দিয়েছিল তৃণমূল,’ শহরে এসে বললেন স্মৃতি ইরানি