চলছিল ক্লাস, আচমকাই মেঝেতে লুটিয়ে পড়ে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিদিনের মতো সেদিনও সকালে স্কুলে গিয়েছিল শিশুটি। বাড়ি থেকে বেরোনোর সময় হয়তো পরিবারের কেউই ভাবতে পারেননি, আর কোনও দিন স্কুল থেকে বাড়ি ফিরবে না সে। সহপাঠীদের সঙ্গে ক্লাসে বসে পড়াশোনা করছিল। চলছিল স্বাভাবিক পঠনপাঠন। কিন্তু আচমকাই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। শ্রেণিকক্ষের মধ্যেই হঠাৎ মেঝেতে লুটিয়ে পড়ে তৃতীয় শ্রেণির ওই ছাত্রী। শিক্ষক দ্রুত তার কাছে ছুটে গেলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তাকে। 

সূত্রের খবর, বুধবার সকালে পূর্ব দিল্লির ময়ূর বিহারের লভলি পাবলিক স্কুলে ঘটনাটি ঘটে। পুলিশকে খবর দেওয়া হয়, স্কুলের এক ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তড়িঘড়ি তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছনোর পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।  ঘটনার পর স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শ্রেণিকক্ষে ঢুকে নিজের জায়গায় যাওয়ার পর কোমরের কাছে হাত দিয়ে আচমকাই মেঝেতে পড়ে যায় শিশুটি। শিক্ষক তাকে তুলে চেয়ারে বসানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে সে সংজ্ঞাহীন হয়ে পড়েছিল। পরে শিক্ষক তাকে কোলে করে শ্রেণিকক্ষের বাইরে নিয়ে যান।

আরও পড়ুনঃ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বিরাটের হাফ সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে হেলায় হারাল ভারত

প্রাথমিক ভাবে অনুমান কড়া হচ্ছে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শিশুটির। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ। শিশুটির পরিবারের সদস্য ও স্কুল কর্তৃপক্ষের বক্তব্যও এখনও নথিভুক্ত করা হয়নি। সিসিটিভি ফুটেজ-সহ সমস্ত তথ্যপ্রমাণ খতিয়ে দেখে হচ্ছে। চলছে তদন্ত। 

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক