গাড়ি পিছিয়ে নিতে গিয়েই বিপত্তি! স্ত্রীকে পিষল স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিজের স্বামীর গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল স্ত্রীর। বাড়িতেই গাড়ি পিছনে করতে গিয়ে দুর্ঘটনাবশত স্ত্রীর উপর গাড়ি তুলে দিলেন স্বামী। কেরলের কোট্টায়ামের কিডাঙ্গুরের দক্ষিণ পট্টেরিল এলাকার এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। সম্প্রতি বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আসার পর ঘটনাটি সামনে এসেছে।

এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃতার নাম শোভনা কুমারী। বয়স ৬৬ বছর। তিনি ভারতীয় বিদ্যামন্দির স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা ছিলেন। স্বামী মুরলীধরন পিল্লাইয়ের সঙ্গে বাইরে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে দু’জনে বাড়ি ফেরেন। বাড়িতে পৌঁছে গাড়ি থেকে নেমে উঠোনে দাঁড়িয়েছিলেন শোভনা। অন্য দিকে, গাড়িটি বাড়ির ভিতরে রাখার জন্য পিছনে চালাচ্ছিলেন তাঁর স্বামী। সেই সময়ই ঘটে বিপত্তি। গাড়ি পিছনে করতে গিয়ে প্রথমে বাড়ির বারান্দার একটি স্তম্ভে ধাক্কা মারেন মুরলীধরন। এর পর উঠোনে দাঁড়িয়ে থাকা অন্য একটি গাড়িতে ধাক্কা লাগে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোজা গিয়ে ধাক্কা মারে শোভনাকে। গাড়ির নীচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। শেষ পর্যন্ত মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুনঃ জোর ধাক্কা ট্রাম্পের, মার্কিন সেনেটে জয়ী মুসলিম প্রার্থী আল সাইদ

সম্প্রতি প্রকাশ্যে এসেছে বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া দুর্ঘটনার সেই ভয়াবহ দৃশ্য। মুহূর্তের মধ্যেই কীভাবে ঘটে গেল এমন মর্মান্তিক ঘটনা, তা ফুটেজে স্পষ্ট। যে বাড়িতে স্বামীর সঙ্গে এত দিন সংসার করেছেন, সেই বাড়ির উঠোনেই এ ভাবে প্রাণ হারাতে হল শোভনাকে। আচমকা এই ঘটনায় শোকস্তব্ধ পরিবারের সদস্য থেকে প্রতিবেশীরা। একসঙ্গে বাড়ি ফিরেও শেষ পর্যন্ত আর একসঙ্গে ঘরে ফেরা হল না দম্পতির।

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক