কালীপুজো উপলক্ষে শিয়ালদহ ডিভিশনে বাড়তি লোকাল ট্রেন, জানুন সময়সূচি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কালীপুজো ও দীপাবলিতে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে বিশেষ উদ্যোগ পূর্ব রেলের। উৎসবের দিনগুলিতে রাতেও বাড়ি ফিরতে যাতে যাত্রীদের সমস্যায় পড়তে না হয়, তার জন্য শিয়ালদহ ডিভিশনে চালানো হবে অতিরিক্ত ৬ জোড়া EMU বিশেষ লোকাল। শিয়ালদহ থেকে ডানকুনি, বারাসত, রানাঘাট-সহ একাধিক গুরুত্বপূর্ণ শাখায় চলবে এই বিশেষ ট্রেন। আগামী ৮, ৯ ও ১০ নভেম্বরের মধ্যবর্তী রাতে এই পরিষেবা পাওয়া যাবে। সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে পূর্ব রেল। রেল সূত্রে খবর, ৮ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত তিন রাত ধরে এই বিশেষ লোকালগুলি চালানো হবে। কোন কোন পথে চলবে ট্রেনগুলি, দেখে নিন সময়সূচি।

কোন কোন পথে চলবে বিশেষ লোকাল?

শিয়ালদহ-ডানকুনি: ০৩১৬১ নম্বর বিশেষ লোকাল শিয়ালদহ থেকে রাত ১১টায় ছেড়ে ডানকুনি পৌঁছবে রাত ১১টা ৪২ মিনিটে। ফিরতি ০৩১৬২ নম্বর ট্রেন ডানকুনি থেকে রাত ১১টা ৫৫ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত ১২টা ৩৭ মিনিটে।

শিয়ালদহ-বারাসত: ০৩১৬৩ নম্বর ট্রেন শিয়ালদহ থেকে রাত ১২টা ৫০ মিনিটে ছেড়ে বারাসত পৌঁছবে রাত ১টা ৩৫ মিনিটে। ফিরতি ট্রেন ০৩১৬৪ বারাসত থেকে রাত ১টা ১০ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত ১টা ৫৫ মিনিটে।

বারাসত-বনগাঁ: ০৩১৬৫ নম্বর ট্রেন বারাসত থেকে রাত ১টা ৫০ মিনিটে ছেড়ে বনগাঁ পৌঁছবে রাত ৩টেয়। ফিরতি ০৩১৬৬ নম্বর ট্রেন বনগাঁ থেকে রাত ১১টায় ছেড়ে বারাসত পৌঁছবে রাত ১২টা ১০ মিনিটে।

 বারাসত–হাসনাবাদ: ০৩১৬৭ নম্বর ট্রেন বারাসত থেকে রাত ১টা ১০ মিনিটে ছেড়ে হাসনাবাদ পৌঁছবে রাত ২টা ৩৬ মিনিটে। ফিরতি ০৩১৬৮ নম্বর ট্রেন হাসনাবাদ থেকে রাত ১১টা ৩০ মিনিটে ছেড়ে বারাসত পৌঁছবে রাত ১২টা ৫৬ মিনিটে।

শিয়ালদহ–রানাঘাট: ০৩১৬৯ নম্বর ট্রেন শিয়ালদহ থেকে রাত ১২টা ৪০ মিনিটে ছেড়ে রানাঘাট পৌঁছবে রাত ২টো ৩০ মিনিটে। ফিরতি ০৩১৭০ নম্বর ট্রেন রানাঘাট থেকে রাত ১১টা ৪৫ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত ১টা ৪০ মিনিটে।

 বারুইপুর–শিয়ালদহ: ০৩১৭১ নম্বর ট্রেন বারুইপুর থেকে রাত ১টা ২৫ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত ২টো ১০ মিনিটে। ফিরতি ০৩১৭২ নম্বর ট্রেন শিয়ালদহ থেকে রাত ১২টা ৩০ মিনিটে ছেড়ে বারুইপুর পৌঁছবে রাত ১টা ১৫ মিনিটে।

আরও পড়ুনঃ ১০০ টাকায় এক কেজি চিকেন! সকাল থেকে রাত উপচে পড়া ভিড়

৮ নভেম্বর ট্রেনের সময়সূচি

শুধু বিশেষ লোকাল নয়, ৮ নভেম্বর রবিবার শহরতলির ট্রেন চলাচলের সময়সূচিতেও থাকছে বদল। ওই দিন দুপুর ২টো পর্যন্ত রবিবারের সময়সূচি মেনেই চলবে সমস্ত শহরতলির লোকাল। দুপুর ২টোর পর থেকে কর্মদিবসের সময়সূচি অনুযায়ী চলবে ট্রেন। পথে সব স্টেশন, হল্ট ও ফ্ল্যাগ স্টেশনে দাঁড়াবে লোকালগুলি।তবে এসি ইএমইউ লোকালের ক্ষেত্রে রবিবারের সময়সূচিই বহাল থাকবে। ওই দিন শিয়ালদহ–রানাঘাট, রানাঘাট–শিয়ালদহ, শিয়ালদহ–কৃষ্ণনগর এবং কৃষ্ণনগর–শিয়ালদহ রুটে নির্দিষ্ট চারটি এসি লোকাল চলবে।

উৎসবের মরসুমে রাতের দিকে যাত্রীদের বাড়ি ফেরার সুবিধার কথা মাথায় রেখেই পূর্ব রেলের এই উদ্যোগ। বিশেষ করে বারাসত, বনগাঁ, হাসনাবাদ ও রানাঘাট শাখার যাত্রীদের জন্য এই অতিরিক্ত লোকাল পরিষেবা যথেষ্ট সুবিধাজনক হতে চলেছে।

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক