মেয়ের সঙ্গে একঘরে কর্মচারী, দেখতে পেয়েই পিটিয়ে খুন করলেন ব্যবসায়ী বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে তারই এক কর্মচারী। এই  সন্দেহ আগেই করেছিলেন এক ব্যবসায়ী বাবা। মেয়ের সঙ্গে নিজের সংস্থার এক সামান্য কর্মীর সম্পর্ক মেনে নিতে না পেরে ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছেন ওই ব্যক্তি। ২২ বছরের যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কেন এমন নৃশংস পরিণতি হল যুবকের? তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।      

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম কিরণ। বয়স ২২ বছর। তিনি কেরমেলের পালাক্কাড় জেলার বাসিন্দা। বেশ কয়েক বছর ধরে আনন্দ রাজের মালিকানাধীন একটি উৎপাদনকারী সংস্থায় কাজ করতেন তিনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আনন্দ রাজ সম্প্রতি তাঁর ১৯ বছরের মেয়ের সঙ্গে কিরণের সম্পর্কের কথা জানতে পেরেছিলেন। সেই থেকেই ক্ষোভের সূত্রপাত। জানা গিয়েছে, মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে আনন্দ রাজ ও তাঁর স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে যান। তাঁদের মেয়ে তখন অন্য একটি শহরে পড়াশোনা করলেও ছুটিতে বেঙ্গালুরুতে এসেছিলেন। বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে কিরণ সেখানে যান। কয়েক ঘণ্টা পর বাড়ি ফিরে আনন্দ রাজ ও তাঁর স্ত্রী ঘরের ভিতরে মেয়ের সঙ্গে কিরণকে দেখতে পান। অভিযোগ, এরপর আনন্দ রাজ প্রথমে মেয়েকে এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেন। তারপর কিরণের উপর চড়াও হন। ব্যাট ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।  গুরুতর আহত হয়ে  জ্ঞান হারায় ওই যুবক। তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।   

আরও পড়ুন:  অন্নপূর্ণা যোজনা প্রকল্পে বাদ পড়তে চলেছে আরও অযোগ্যদের নাম! 

এই হত্যাকাণ্ডের পিছনে আগে থেকেই কোনও পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের সন্দেহ, ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে। হামলার সময় বাড়িতে আর কেউ উপস্থিত ছিলেন কি না, তাও জানার চেষ্টা চলছে। অন্যদিকে, কিরণের মামাতো ভাই প্রসাদের দাবি, এই হত্যাকাণ্ড আগে থেকেই পরিকল্পনা করে ঘটানো হয়েছে।  

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন