আটক ব্যক্তিকেও ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করাতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলিশের গ্রেফতারি নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আজ, বৃহস্পতিবার শীর্ষ আদালত রায় দিয়েছে যে, আটক ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার ২৪ ঘন্টার সময়সীমাটি আনুষ্ঠানিক গ্রেফতারের সময় থেকে নয়। বরং আটকের সময় থেকেই গণনা শুরু করতে হবে। নইলে এটি সংবিধানের অনুচ্ছেদ ২২(২) এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS) এর ৫৬ ধারাকে লঙ্ঘন করে। দেশে ফৌজদারি আইনে নিয়ম হল, গ্রেফতারির ২৪ ঘন্টার মধ্যে কাউকে আদালতে হাজির করাতে হবে পুলিশকে। আটকের ক্ষেত্রে কোনও নিয়ম ছিল না। এবার থেকে সেই ক্ষেত্রেও নতুন নিয়ম যোগ করল শীর্ষ আদালত। কাউকে আটকের পরেও ২৪ ঘন্টার মধ্যেই আদালতে হাজির করাতে হবে। তা না হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে মুক্তি দিতে হবে। আজ, বৃহস্পতিবার এমনই রায় দিল সুপ্রিম কোর্ট।

এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া ও বিচারপতি অতুল এস চান্দুরকারের বেঞ্চ ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছেন যেন তাঁরা আটক ব্যক্তির তারিখ ও সময় নথিবদ্ধ করেন। সঙ্গে আটক ব্যক্তিকে তাদের সামনে হাজির করার ক্ষেত্রে ২৪ ঘন্টার সময়সীমা মেনে চলা হয়েছে কি না, তা যাচাই করতে হবে। তেমনটা না হলে সংশ্লিষ্ট থানার পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারবে ম্যাজিস্ট্রেটরা। শীর্ষ আদালত এদিন স্পষ্ট করে দিয়েছে যে, আনুষ্ঠানিক গ্রেফতারের আগে হেফাজতে কাটানোর সময়কে ২৪ ঘন্টার হিসেব থেকে বাদ দেওয়া যাবে না। আদালত রায় দিয়ে জানিয়েছে যে, এ ধরনের কোনও ব্যাখ্যা গ্রহণ করা হলে তা সময়মতো বিচারককে তদারকি করতে হবে।

আরও পডুন: মৃত্যুর পরেও সঙ্গ পেতে মায়ের কবরের পাশেই নিজের কবর খুঁড়ে রাখল সন্তান

সংবিধানের অনুচ্ছেদ ২২(২)-এ বলা হয়েছে, আটক ব্যক্তিকে ২৪ ঘন্টার মধ্যে আদালতে বা ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করাতে হবে। শীর্ষ আদালত বৃহস্পতিবার জানিয়েছে, সংবিধানে যা বলা আছে, তার বাইরে আটক বা গ্রেফতারি নিয়ে কোনও কৃত্রিম ব্যাখ্যা দেওয়া যাবে না। ২৪ ঘন্টার মধ্যে ধৃত ব্যক্তিকে আদালতে তোলা না-হলে সেটি সাংবিধানিক পদ্ধতির বিরুদ্ধাচরণ হবে। তবে ২৪ ঘন্টার হিসাবের ক্ষেত্রে আটকস্থল থেকে ম্যাজিস্ট্রেটের আদালতে পৌঁছনোর জন্য প্রয়োজনীয় যাত্রার সময় বাদ দিতে হবে।

বিষয়টি সুপ্রিম কোর্টের সামনে এসেছে ত্রিপুরা হাইকোর্টের একটি নির্দেশকে কেন্দ্র করে। ত্রিপুরা হাইকোর্ট মাদক মামলায় জামিন দেয়নি। যার ফলে হেফাজতে থাকতে হয়েছিল চার ব্যক্তিকে। সেই চার ব্যক্তি ত্রিপুরা হাইকোর্টের নির্দেশকে চ্য়ালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল। ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর দুপুর ২টায় মাদক মামলায় তল্লাশি ও অভিযানের সময় তাদের আটক করেছিল ত্রিপুরা পুলিশ। কিন্তু পরদিন সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে তাদের গ্রেফতার দেখানো হয়েছিল। সেই ২৪ ঘন্টার অতিরিক্ত সময় নিয়েই সুপ্রিম কোর্ট এদিন নতুন নির্দেশ দিয়েছে।

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩