রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আপনি হয়তো শুধু সময় দেখার জন্য ফোনটা হাতে নিয়েছিলেন, কিন্তু ঠিক ৪০ মিনিট পর দেখলেন, আপনি কোনও এক অপরিচিত ব্যক্তির ট্রাভেল ভ্লগ দেখছেন, কোনও ভাইরাল গানের হুক-স্টেপ মুখস্থ করছেন অথবা এআই-জেনারেটেড কোনও রহস্যগল্পের ভিতরে হারিয়ে গিয়েছেন। এই পরিস্থিতি যদি আপনার খুব চেনা মনে হয়, তবে জেনে রাখুন আপনি একা নন। আজকের দিনে যখন প্রায় সবাই সারাক্ষণ অনলাইনে ব্যস্ত হয়ে থাকছেন, তখন এর বিপরীতে একটি নতুন মুভমেন্ট শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এখন মেতে উঠেছেন ‘ব্রেন স্ট্যাকিং’  নিয়ে, যা স্মৃতিশক্তি বাড়াতে এবং স্ক্রিন টাইম এক ঝটকায় কমিয়ে দিতে সাহায্য করবে।

কী এই ‘ব্রেন স্ট্যাকিং‘?

সহজ কথায় ব্রেন স্ট্যাক হলো আপনার মস্তিষ্কের জন্য অফলাইন অ্যাক্টিভিটির একটি মেনু। যা আপনার সকালের বা ঘুমানোর আগের রুটিনটিকে সোশ্যাল মিডিয়া অ্যালগরিদমের হাতে ছেড়ে না দিয়ে বেশ কিছু অ্যানালগ বা অফলাইন জিনিসে আকর্ষিত করে।

এই স্ট্যাকে সাধারণত যা যা থাকে:

  • একটি গল্পের বই বা যেকোনো পছন্দের বই
  • একটি ডায়েরি এবং একটি সুন্দর কলম
  • ছবি আঁকার জিনিসপত্র
  • পাজল বুক বা শব্দছক

এই স্ট্যাকটি আপনার হাতের নাগালের মধ্যে রাখতে হবে। যখনই আপনার হাত অভ্যাস বশে “একটুখানি ইনস্টাগ্রাম চেক করার জন্য” ফোনের দিকে যাবে, তখনই ফোন না তুলে এই স্ট্যাক থেকে যেকোনো একটি জিনিস তুলে নিতে হবে।

এর পেছনের বিজ্ঞান কী?

সোশ্যাল মিডিয়ায় এই ট্রেন্ডটি দেখতে খুব সুন্দর বা নান্দনিক লাগলেও, এর পেছনে মানসিক স্বাস্থ্য ও বুদ্ধিমত্তার গভীর সম্পর্ক রয়েছে। সারাক্ষণ ফোনের ছোট ছোট রিলস বা শর্ট ভিডিও দেখা মানুষের মনোযোগ নষ্ট করে এবং সাময়িক ভুলে যাওয়ার রোগ বাড়িয়ে দেয়। স্ক্রিনের বদলে এই কাজগুলি আমাদের মস্তিষ্কের জন্য দারুণ ব্যায়াম হিসেবে কাজ করে। বিশেষজ্ঞরা জানান, সুডোকুর মতো খেলা স্মৃতিশক্তি ও যুক্তি বুদ্ধি উন্নত করে, মনোযোগ বাড়ায়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে ক্ষুরধার করে এবং মনে এক ধরণের আনন্দ ও আত্মতৃপ্তি এনে দেয়।

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

ভারতের হোটেলে আমেরিকান পর্যটকের মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নিখোঁজের তিন দিন পর ঝোপ থেকে উদ্ধার যুবকের অর্ধদগ্ধ দেহ, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

মানিকতলায় কালীপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের