একই বাড়িতে জোড়া মৃত্যু! বারান্দায় ঝুলছে স্বামী, বিছানায় পড়ে স্ত্রীর নিথর দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একই বাড়ি থেকে উদ্ধার স্বামী-স্ত্রীর মৃতদেহ। একদিকে বারান্দায় গলায় ফাঁস লাগানো  অবস্থায় ঝুলছেন স্বামী,  অন্যদিকে ঘরের বিছানায় পড়ে রয়েছে স্ত্রীর নিথর দেহ।  বৃহস্পতিবার এমনই মর্মান্তিক দৃশ্য দেখা গেল উত্তর ২৪ পরগনার বসিরহাটে। কীভাবে মৃত্যু হল দু’জনের? স্বামী আত্মঘাতী হয়েছেন, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীর মনে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাট থানার ৬ নম্বর ওয়ার্ডের সানাপুকুর এলাকার বাসিন্দা ছিলেন সুদেব গোস্বামী (৬০) ও তাঁর স্ত্রী সোমা গোস্বামী (৫৫)। পেশায় মেডিক্যাল ঠিকাদার ছিলেন সুদেব। তাঁদের একমাত্র মেয়ের বয়স ১৮ বছর। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে বাবা-মাকে ওই অবস্থায় দেখতে পায় মেয়ে। বাড়ির বারান্দায় ঝুলন্ত অবস্থায় বাবার দেহ এবং ঘরের ভিতরে গিয়ে বিছানার উপর মায়ের নিথর দেহ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে সে। দ্রুত আত্মীয়দের ফোন করে খবর দেয়। পরে খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ। উদ্ধার করা হয় দু’জনের দেহ। প্রাথমিক অনুমান, সুদেব আত্মঘাতী হয়ে থাকতে পারেন। তবে সোমার মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। তিনি বিষাক্ত কোনও পদার্থ খেয়েছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ দত্তপুকুরে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, কাঠগড়ায় শিক্ষিকার স্বামী

একই পরিবারের দু’জনের মৃত্যুর নেপথ্যে কি পারিবারিক অশান্তি, আর্থিক সমস্যা, নাকি অন্য কোনও বিবাদ রয়েছে? সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।  দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে মনে করছে পুলিশ। বাবা-মাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে তাঁদের একমাত্র মেয়ে।

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী