স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভিয়েতনাম এর মেইন ফুড স্টিকি রাইস।এই স্টিকি রাইস দিয়ে বানানো হয় বিবিমবাপ।এটি খেতে যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিগুণে ভরপুর। ঘরের সাধারণ কিছু উপকরণ দিয়েই আপনি রেস্তোরাঁ স্টাইলের বিবিমবাপ তৈরি করতে পারেন।

উপকরণ

স্টিকি রাইস- ২ কাপ (৪ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে)

স্টিকি রাইস না পেলে যে কোনো ছোট দানার চাল -২ কাপ

ডিমের পোচ- ২ টি

পালং শাক (লম্বা করে কাটা)

বিনস-২০৯ গ্রাম (লম্বা করে কাটা)

মাশরুম-১০০ গ্রাম ( লম্বা করে কাটা)

জুকিনি -১ টি ( লম্বা করে কাটা)

গাজর-১ টি (লম্বা করে কাটা)

নুন-স্বাদমতো  

তিলের তেল- ২ টেবিল চামচ

মাংসের কিমা-১০০ গ্রাম

সোয়াসস-১ টেবিল চামচ

ব্রাউন সুগার- ১ টেবিল চামচ

রসুন কুচি-১ টেবিল চামচ

(বিবিমবাপ সস) 

কোরিয়ান চিলি সস-২ টেবিল চামচ  

তিলের তেল- ১ টেবিল চামচ

চিনি-১ টেবিল চামচ

জল- ১ টেবিল চামচ

সাদা তিল (রোস্টেড)- ১ চা চামচ

ভিনিগার-১ চা চামচ

পদ্ধতি

মাংসের কিমা, সোয়াসস, তিলের তেল, নুন ,ব্রাউন সুগার ও রসুন কুচি দিয়ে ৩০ মিনিট ম্যারিনট করে রাখুন। সস এর সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে বিবিমবাপ সস তৈরি করুন। ভেজানো চালে ৪ কাপ জল দিয়ে ভাত তৈরি করুন। এবার প্যানে তেল দিয়ে একে একে সমস্ত ভেজিটেবল আলাদা আলাদা করে ভেজে তুলে রাখুন।প্যানে তেল দিয়ে ম্যারিনেটেড মাংসের কিমা দিয়ে ঢিমে আঁচে ৩০ মিনিট ঢাকা দিয়ে রান্না করুন , কিমা সিদ্ধ হলে গ্যাস বন্ধ করুন।একটি সারভিং বোলে প্রথমে রাইস, রাইস এর উপর ভেজিটেবল, তার উপর রান্না করা কিমা ও সবার উপর বিবিমবাপ সস দিয়ে গরম গরম পরিবেশন করুন এই বিদেশি রান্না।

রন্ধনশিল্পী-সঞ্চালি দে

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া