৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েও বিতর্কে জড়ালেন পরীমণি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাত্র ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। তবে জামিন পেলেও  বিতর্ক পিছু ছাড়ল না অভিনেত্রীর। আদালতে হাজিরা দিতে গিয়ে নতুন করে বিতর্কে জড়ালেন তিনি। তাঁর সঙ্গে থাকা দেহরক্ষীদের বিরুদ্ধে এক বিচারপ্রার্থীর মাথা ফাটিয়ে দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের মারধর, মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং আদালতকক্ষে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ঢাকার আদালত চত্বরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। 

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর এ দিন আদালতে আত্মসমর্পণ করেন পরীমণি। শুনানি শেষে বিচারক মাহফুজুর রহমান ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন। তবে জামিন পাওয়ার আগেই আদালত চত্বরে একাধিক অপ্রীতিকর ঘটনার অভিযোগ সামনে আসে। অভিযোগ, জমি সংক্রান্ত মামলায় আদালতে আসা সুজন নামে এক ব্যক্তিকে পরীমণির দেহরক্ষীরা ধাক্কা দেন এবং মাথায় আঘাত করেন। তাতে তাঁর মাথা ফেটে রক্তপাত হয়। পাশাপাশি কয়েক জন সাংবাদিক ও আইনজীবীকেও আদালতকক্ষে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। শুনানি শেষে আদালত ভবনের নীচে সাংবাদিকদের মারধর এবং তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগও সামনে এসেছে। পরে অবশ্য ফোনগুলি ফিরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ গ্রেফতারি পরোয়ানায় আজ আদালতে আত্মসমর্পণ পরীমনির

এদিকে, গাড়িতে ওঠার আগে এক ব্যক্তির বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন পরীমণি। তাঁর আইনজীবী নীলাঞ্জনা রিফাত জানিয়েছেন, তিনি নিজে কোনও ঘটনা দেখেননি। তবে এমন কিছু ঘটে থাকলে তা খুবই দুঃখজনক ও অন্যায় । আদালত চত্বরে পুলিশের নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেছেন তিনি।

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী