দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীপাবলির আগে উৎসবের মরসুমে দিল্লির করোল বাগের গফ্ফর মার্কেটে ভয়াবহ আগুন। শুক্রবার ধনতেরাসের সকালে বাজারের একটি দোকানে আগুন লাগে। আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২২টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। তবে কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

জানা গিয়েছে, করোল বাগের গফ্ফর মার্কেটের ১৩ নম্বর ব্লকের চেন ওয়ালি গলিতে অবস্থিত পুরী প্লাজার একটি দোকানে প্রথম আগুন নজরে আসে। শুক্রবার  ভোররাতে আগুন লাগে বলে খবর। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুনের তীব্রতা এতটাই ছিল যে মোট ২২টি ইঞ্জিন পাঠানো হয় ঘটনাস্থলে। আগুন নেভানোর কাজে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য অতিরিক্ত জলের ট্যাঙ্কার ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অন্ধকারের মধ্যেও যাতে উদ্ধার ও অগ্নিনির্বাপণের কাজ চালানো যায়, সে দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।

আরও পড়ুনঃ ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

উল্লেখ্য, দীপাবলির আগে ধনতেরাস উপলক্ষে দিল্লির বিভিন্ন বাজারে কেনাকাটার ভিড় বাড়তে শুরু করেছে। তার মধ্যেই শহরে এই অগ্নিকাণ্ড ঘিরে উদ্বেগ ছড়িয়েছে। তবে কী কারণে আগুন লাগল, কতগুলি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা হতাহতের কোনও ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য মেলেনি। আগুন নেভানোর কাজ শেষ হলে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪