‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের হয়ে হলফনামায় স্বাক্ষর করেছে পুলিশ। সবটাই থানাতে বসে হয়েছে। সেই ভিডিও আছে, গতকাল, বৃহস্পতিবার রাতে এমনই বিস্ফোরক দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক যুদ্ধে রাজ্য রাজনীতি এখন সরগরম। গতকাল, দিল্লিতে ট্রাক ভর্তি হলফনামা ও নথি নিয়ে গিয়েছিলেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। প্রতীক ও নাম যুদ্ধে কিছু নথি জমা দিতে হতো জাতীয় নির্বাচন কমিশনে। সেটাই ট্রাকে করে গতকাল নিয়ে যেতে দেখা গিয়েছিল ঋতব্রতদের। যদিও ওই নথি ও হলফনামা তৈরি করতে ঋতব্রতদের সাহায্য করেছে রাজ্য পুলিশের একাংশ। এমনটাই দাবি মমতাপন্থী সাংসদ অভিষেকের।

তাঁর দাবি, ‘তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও পদস্থ নেতাদের হয়ে হলফনামায় স্বাক্ষর করেছে পুলিশ। রাজ্যের বিভিন্ন থানায় বসে সেই কাজ করা হয়েছে। তৃণমূলের বহু বিধায়ককে হুমকি দেওয়া হয়েছে, যাতে তাঁরা হলফনামায় স্বাক্ষর করেন। কিন্তু বেশিরভাগ নেতারা তাতে রাজি হননি। শেষে পুলিশের একাংশ নিজের থেকেই অন্যের নামে হলফনামা তৈরি করেছে। সেই জাল স্বাক্ষর করা হলফনামা নির্বাচন কমিশনে জমা দিয়েছেন ঋতব্রতরা। যেটা একটা অপরাধ। আমার কাছে সমস্ত ভিডিও ফুটেজ রয়েছে। সময়ে প্রকাশ করব। আমার নামে মামলা করুক পুলিশ। তখনই ফুটেজ দেখিয়ে দেব। সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট, সংবাদমাধ্যম ও জাতীয় নির্বাচন কমিশন, সবজায়গায় একটা করে সেই ভিডিও ফুটেজ জমা দেব। আর সময় এলে বড় এলইডি স্ক্রিনে একটা ভিডিও চালিয়ে বাংলার জনতাকে দেখাব। ঋতব্রতরা যে কাজ করেছেন সেটা বেআইনি। সারাজীবন জেল খাটবে।’ যদিও গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের তরফে বিষয়টি নিয়ে পাত্তা দেওয়া হয়নি।

আরও পডুন: কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

এরই সঙ্গে বিধায়ক শামিম আহমেদের ডায়মন্ড হারবারের কার্যালয়ে টাকা উদ্ধারের ঘটনাকে সাজানো বলে দাবি করেছেন অভিষেক। কালীঘাটপন্থী সাংসদের দাবি, ‘পুলিশ পুরো বিষয়টি সাজিয়েছে। আমাকে ফাঁসানোর জন্য সবটা করা হচ্ছে।’

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’