মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধের আবহে ক্রমশ অস্থির হয়ে উঠছে মধ্যপ্রাচ্য। একের পর এক সংঘাতের জেরে পরিস্থিতি যখন ক্রমশ জটিল হচ্ছে, তখনই কূটনৈতিক পথে সমস্যা মেটানোর নতুন চেষ্টা শুরু করল ইরান। কাতারের মাধ্যমে আমেরিকার কাছে নতুন একটি পারমাণবিক প্রস্তাব পাঠিয়েছে তেহরান। তবে আলোচনার টেবিলে বসার আগে ওয়াশিংটনকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান। ফলে যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হলেও দুই দেশের মধ্যে সমঝোতার পথ এখনও বেশ কঠিন।

ইরানি এক কর্মকর্তার দাবি, আমেরিকা ইতিমধ্যেই ইরানের পাঠানো প্রস্তাবটি পর্যালোচনা করছে। তবে প্রস্তাবের বিষয়বস্তু বা শর্তাবলি নিয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি ওই কর্মকর্তা। এদিকে আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের পর দুই দেশের মধ্যে সংঘাত ফের তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মধ্যস্থতাকারীরাও তৎপরতা বাড়িয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোটের পর ফের সামরিক অভিযান শুরু হওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি। অন্যদিকে, যুদ্ধ নতুন করে শুরু হলে আরও বড় আকারে পাল্টা আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে ইরান। এদিকে আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের পর দুই দেশের মধ্যে সংঘাত ফের তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।  

আরও পড়ুন: ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

এর আগে বৃহস্পতিবার রাশিয়া সফরকালে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাই আমেরিকার উদ্দেশে কড়া বার্তা দেন। তিনি জানান, কূটনৈতিক আলোচনার জন্য ওয়াশিংটনকে সাতটি শর্ত দিয়েছে তেহরান। সেই শর্তগুলি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না এবং আমেরিকার সঙ্গে কোনও আলোচনাতেও বসবে না ইরান। ইরানের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ ফিরিয়ে দেওয়া এবং যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান। অন্যদিকে, ওয়াশিংটনের অবস্থানও স্পষ্ট। আমেরিকার দাবি, কোনও শর্ত পূরণের প্রতিশ্রুতি দিয়ে নয়, বরং প্রাথমিক আলোচনার শুরুতেই ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে।

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী