যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীপুজো উপলক্ষ্যে আগামী ৮ নভেম্বর, রবিবার যাত্রীদের সুবিধার্থে বিশেষ মেট্রো পরিষেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ, শুক্রবার সেই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। দক্ষিণেশ্বর ও কালীঘাট মন্দিরে পুজো দিতে আসা ভক্তদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখেই ব্লু লাইনে (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম) বাড়তি পরিষেবা দেওয়া হবে ওইদিন। পাশাপাশি গ্রিন লাইনেও (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ৫) বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যা এবং পরিষেবার সময়সীমা।

মেট্রো কর্তৃপক্ষের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্লু লাইনে কালীপুজোর দিন মোট ১৫২টি ট্রেন চলবে। এর মধ্যে ৭৬টি আপ এবং ৭৬টি ডাউন লাইনে পরিষেবা দেবে। সাধারণত সকাল ৯টা থেকে পরিষেবা শুরু হলেও ওইদিন নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৫৪ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। দক্ষিণেশ্বর থেকেও শহিদ ক্ষুদিরামের উদ্দেশে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। কালীপুজো উপলক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাতেও বাড়ানো হচ্ছে ব্লু লাইনের পরিষেবার সময়সীমা। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমারগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়।

আরও পডুন: বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অন্যদিকে, গ্রিন লাইনে ১১১টির পরিবর্তে কালীপুজোর দিন চলবে মোট ১২৩টি মেট্রো। এর মধ্যে ৬১টি আপ এবং ৬২টি ডাউনে লাইনে পরিষেবায় থাকবে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টা ২ মিনিটে। দুই প্রান্ত থেকেই শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়।

ইয়েলো লাইনে (নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর) কালীপুজোর দিন মোট ৭৮টি মেট্রো চলবে। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরগামী প্রথম ও শেষ মেট্রো যথাক্রমে সকাল ৯টা ১৮ মিনিট এবং রাত ৯টায় ছাড়বে। অন্যদিকে, জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়াগামী প্রথম মেট্রো সকাল ৯টা ৪০ মিনিটে এবং শেষ মেট্রো রাত ৯টা ২০ মিনিটে ছাড়বে। এই লাইনে পরিষেবার সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি।তবে পার্পল (জোকা-মাঝেরহাট) ও অরেঞ্জ লাইনে (নিউ গড়িয়া-বেলেঘাটা) কালীপুজোর দিন মেট্রো চলবে না। যেহেতু রবিবার ওই দুই লাইনে মেট্রো পরিষেবা থাকে না। সেই সিদ্ধান্তে কোনও বদল করা হয়নি। কালীপুজোর দিন মন্দিরমুখী যাত্রীদের ভিড় সামাল দিতে এবং যাতায়াত আরও সহজ করতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া