ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অতীতে একাধিক বার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুনের ছক কষা হয়েছে। শুধু তাই নয় দুষ্কৃতিরা হোয়াইট হাউস পর্যন্তও পৌঁছে গিয়েছে। ট্রাম্প নিজেও তাঁকে হত্যা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। সেই চেষ্টাই হল ফের একবার। হোয়াইট হাউসের কাছেই এক ব্যক্তির গাড়ি থেকে উদ্ধার হল একাধিক আগ্নেয়াস্ত্র ও প্রচুর গুলি। বৃহস্পতিবার(৫ নভেম্বর) রাতে সন্দেহজনকভাবে পার্ক করা একটি গাড়িতে ওই ব্যক্তিকে দেখতে পান মার্কিন সিক্রেট সার্ভিসের আধিকারিকরা। এরপরই তাঁকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি ট্রাম্পকে খুনের কথা জানান। এই ঘটনায় স্বাভাবিকভাবেই মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।   

ঘটনাটি ঘটেছে ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউস সংলগ্ন কনস্টিটিউশন অ্যাভিনিউতে। অভিযুক্তের নাম রনি ইওর্ড্রিক্স গুয়ানিপা ক্রিনোস (Ronny Yordrix Guanipa Chrinos)। মার্কিন প্রশাসনের দাবি, তিনি ভেনেজুয়েলার নাগরিক এবং বেআইনিভাবে আমেরিকায় প্রবেশ করেছিলেন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বিবৃতি অনুযায়ী, বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসের কাছে একটি গাড়িতে সন্দেহজনকভাবে বসে থাকতে দেখা যায় ক্রিনোসকে। এরপর সিক্রেট সার্ভিসের আধিকারিকরা তাঁর কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। সেই সময়ই তিনি নাকি জানান, তাঁর মাথার ভিতর থেকে বিভিন্ন কণ্ঠে আওয়াজ আসছিল এবং সেই আওয়াজ তাঁকে ওয়াশিংটনে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুন করার নির্দেশ দিচ্ছিল। এরপর গাড়িটি তল্লাশি করতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, গাড়িটি চুরির অভিযোগ আগেই নথিভুক্ত ছিল। গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় একটি AR-15 রাইফেল, একটি MAC-10 এবং একটি Glock 43X পিস্তল। এছাড়াও পাওয়া যায় প্রচুর পরিমাণ গুলি।   

আরও পড়ুন: নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

ঘটনা প্রসঙ্গে মার্কিন সিক্রেট সার্ভিসের ডিরেক্টর শন কারান জানিয়েছেন, এই ঘটনা ফের প্রমাণ করল হোয়াইট হাউসের আশপাশে নিরাপত্তার ঝুঁকি কতটা বেড়েছে। তাঁর কথায়, নিরাপত্তারক্ষীরা প্রশিক্ষণ ও অভিজ্ঞতার সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে হোয়াইট হাউস চত্বরে অস্ত্রধারী ব্যক্তিদের উপস্থিতি এবং ক্রমাগত হুমকির ঘটনা যথেষ্ট উদ্বেগজনক।  

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি