নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি: পরীক্ষায় ভাল ফল করলে অনেক বাবা-মা সন্তানকে উৎসাহ দিতে নানা উপহার দেন। কারও ভাগ্যে জোটে নতুন সাইকেল, নতুন ব্যাগ আর দামি কিছু হলে স্মার্টফোন। কিন্তু নবম শ্রেণির হাফ ইয়ারলি পরীক্ষায় ভাল ফল করার পুরস্কার যদি হয় প্রায় আড়াই কোটি টাকার বিলাসবহুল BMW তাহলে? শুনতে অবাক লাগলেও এমনই কাণ্ড ঘটিয়েছেন পূর্ব বর্ধমানের এক চাল ব্যবসায়ী। ছেলের পরীক্ষার রেজাল্ট দেখে খুশি হয়ে তাকে উপহার দিয়েছেন ঝকঝকে নতুন BMW M4 Competition। আর এই উপহার ঘিরেই এখন চর্চা তুঙ্গে।  

পূর্ব বর্ধমানের গলসির বাসিন্দা চাল ব্যবসায়ী সামসউদ্দিন মিদ্যা। তাঁর ছেলে মহম্মদ তালহা নবম শ্রেণির ছাত্র। হাফ ইয়ারলি পরীক্ষায় ভাল ফল করার পর ছেলের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করেছেন বাবা। তাঁর কথায়, ছেলে পড়াশোনায় ভাল। অনেক দিন ধরেই তার এই গাড়িটি কেনার আবদার ছিল। পরীক্ষায় ভাল ফল করায় আর দেরি করেননি তিনি। এই উপহার পাওয়ার পর ছেলে মহম্মদ তালহা বলছেন, ‘বাবাকে বলেছিলাম, গাড়িটা কিনতে। সপ্তাহে একদিন-দুদিন বেরব। আমি পাশে বসে থাকব, বাবা নিয়ে যাবে।’ মুম্বই থেকে এই বিলাসবহুল গাড়ি কিনে এনেছেন তিনি। সামসুদ্দিন জানিয়েছেন, ছেলের জন্য  BMW M4 Competition গাড়ি কিনতে প্রায় ২ কোটি ৩০ লক্ষ টাকা খরচ হয়েছে। 

আরও পড়ুন:  ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

উল্লেখ্য, সামসউদ্দিন মিদ্যার কাছে বিলাসবহুল গাড়ির সংগ্রহ অবশ্য নতুন কিছু নয়। তাঁর গ্যারেজে রয়েছে রেঞ্জ রোভার, ভলভো, মাহিন্দ্রা থার, হুন্ডাই আলকাজার-সহ মোট ১১টি গাড়ি। সেই তালিকাতেই এবার জায়গা করে নিল BMW M4 Competition। গাড়ির পাশাপাশি নম্বরপ্লেট নিয়েও তাঁর বিশেষ পছন্দ রয়েছে। তাঁর একাধিক গাড়ির নম্বরের শেষ তিনটি সংখ্যা ‘৫৫৫’। বলিউড অভিনেতা শাহরুখ খানের গাড়ির নম্বরের সঙ্গেও মিল রয়েছে এটার। 

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য