বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

Share:

নিজস্ব প্রতিনিধি: ভিএফএক্স, অভিনয়, চরিত্র নির্মাণ ও প্লট, সবক্ষেত্রেই সেঞ্চুরি হাঁকিয়েছেন ‘রামায়ণ’-র পরিচালক নীতেশ তিওয়ারি। তাঁর পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ সিনেমা ব্যাটে-বলে হয়ে গিয়েছে। অর্থাৎ দর্শকদের মনে ধরেছে। প্রশংসা করেছেন দেশ-বিদেশের সমালোচকরাও। তাই বক্স অফিসে বিরাট লাফ দিল নীতেশ তিওয়ারি পরিচালিত ও নমিত মালহোত্রা প্রযোজিত ‘রামায়ণ’। মুক্তির দ্বিতীয় দিনে বিশ্বজুড়ে ২২১.০৫ কোটি টাকা আয় করেছে সিনেমাটি। গতকাল, শুক্রবার ‘রামায়ণ’ ভারতে ৪৮.০৫ কোটি টাকা আয় করেছে। বিদেশে দ্বিতীয় দিনে ৩৫ কোটি আয় করেছে। যার ফলে দুদিনের আয় মিলে দাঁড়াল ২২১.০৫ কোটি টাকা। যা বক্স অফিসে নতুন রেকর্ড। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

‘রামায়ণ’ সিনেমার আয়ের সিংহভাগই আসছে হিন্দি বলয় থেকে। দ্বিতীয় দিনেই ১৯,৮৫৯টি শো থেকে সিনেমাটি ৩৫.৫০ কোটি টাকা আয় করেছে। গতকাল, শুক্রবার ৪৪৪টি শো থেকে কন্নড় সংস্করণে আয় হয়েছে ৫.১৫ কোটি টাকা। তেলগু মার্কেট থেকে ৪.৭৫ কোটি টাকা ও তামিল সংস্করণ থেকে ১.৫০ কোটি টাকা দ্বিতীয় দিনে আয় হয়েছে। মালয়ালম মার্কেট থেকে ১.১৫ কোটি টাকা আয় করেছে ‘রামায়ণ’। দুই দিন শেষে ভারতে ‘রামায়ণ’-এর মোট আয় (গ্রস) দাঁড়িয়েছে ১৩৪.৮০ কোটি টাকা। যার মধ্যে নেট আয় ১১২.৯০ কোটি টাকা। বিদেশ থেকে দুদিনে আয় হয়েছে ৮৬.২৫ কোটি টাকা।

আরও পডুন: দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

দীপাবলির সপ্তাহে বক্স অফিসে ৫০০ কোটি টাকা আয়ের টার্গেট রেখেছে সিনেমাটি। ‘রামায়ণ’ সিনেমায় রণবীর কাপুর ছাড়াও অভিনয় করেছেন যশ, সাই পল্লবী, বিবেক ওবেরয়, রবি দুবে, রাকুলপ্রীত, সানি দেওল।

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর