কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

Share:

নিজস্ব প্রতিনিধি: বক্স অফিসে অসাধারণ সাফল্যের পর, ‘হনুমান অংশ’ এবার মুক্তি পেতে চলেছে ওটিটি-তে। নিম করোলি বাবা’র জীবন ও আধ্যাত্মিক যাত্রার অনুপ্রেরণায় নির্মিত এই চলচ্চিত্রটি চলতি মাসের শেষে ২৭ নভেম্বরে মুক্তি পাবে। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম সোনি লিভে মুক্তি পাবে সিনেমাটি। বিশ্বাস, ভক্তি এবং মানবিক মূল্যবোধের সংমিশ্রণে তৈরি এই সিনেমাটি দর্শকদের হৃদয়ের গভীরে ছাপ ফেলে দিয়েছে। মুক্তির প্রথম কয়েকদিনে বক্স অফিসে সেভাবে আয় করতে পারছিল না ‘হনুমান অংশ’। পরে কোনও এক জাদুবলে বিপুল আয় শুরু করে এই সিনেমাটি। মাত্র দু-কোটি টাকা বাজেট ছিল ‘হনুমান অংশ’-এর। মুক্তির পর ভারতীয় বক্স অফিসে ৪৫০ কোটি টাকার বেশি আয় করেছে সিনেমাটি।

এবার ওটিটি-তে মুক্তি পেতে চলেছে চলতি বছরে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’। সিনেমাটি বক্স অফিসে প্রথমে ভাল আয় করেনি। মুক্তির প্রথম দিনে ছবিটি মাত্র ১০ লক্ষ টাকা আয় করেছিল। প্রথম দুই সপ্তাহে এর মোট আয় ছিল মাত্র ১.৫০ কোটি টাকা। তবে দর্শকদের ইতিবাচক মৌখিক প্রচারের সুবাদে ছবিটি দ্রুত ভাল আয় করতে শুরু করে। চতুর্থ সপ্তাহ থেকে ভারতীয় বক্স অফিসে এটি ৬০ কোটি টাকারও বেশি আয় করে। শেষে ৪৫০ কোটি টাকা লক্ষ্মীলাভ হয় ‘হনুমান অংশ’-র।

আরও পডুন: মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

এই সিনেমারি মুক্তি নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম সংস্থা সোনি লিভ জানিয়েছে, ‘হনুমান অংশ হল একটি চমৎকার সিনেমা। কীভাবে আকর্ষণীয় গল্প বলার শৈলি প্রত্যাশাকেও ছাপিয়ে যেতে পারে এবং মানুষের মন জয় করে নিতে পারে, এই সিনেমাটি তার জ্বলন্ত উদাহরণ। দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করেছে এবং বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের কাছে অত্যন্ত প্রিয় চলচ্চিত্রে পরিণত হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত যে, এই বহুল সমাদৃত চলচ্চিত্রটিকে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলির মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে দিতে পারছি।‘

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন