ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

Share:

 নিজস্ব প্রতিনিধিঃ  বাঙালির ভ্রমণপিপাসু মন কি আর এক জায়গায় থেমে থাকতে চায়। কথায় আছে বাঙালির পায়ের তলায় সর্ষে দেওয়া আছে, তাই মন যে ঘুরতে যাওয়ার জন্য উড়ু উড়ু করবে সেটাই তো স্বাভাবিক। গান্ডিকোটার পাহাড়, পেন্নার নদীর গিরিখাত আর প্রাচীন দুর্গের সৌন্দর্য চাক্ষুষ করার পর এবার যাত্রা হোক অন্ধ্রপ্রদেশের আরও এক আকর্ষণীয় জায়গার দিকে। তবে এবার গন্তব্য পাহাড়ের মাথায় নয়, মাটির গভীরে। বাইরে থেকে সাধারণ পাথুরে প্রান্তর মনে হলেও তার নীচেই লুকিয়ে রয়েছে দীর্ঘ সুড়ঙ্গ, পাথরের বিচিত্র গঠন আর রহস্যে মোড়া এক জগৎ। অন্ধ্রপ্রদেশের ‘বেলুম গুহা’, প্রকৃতির তৈরি এই  বিস্ময়কর পরিবেশ দেখতে দেশ-বিদেশের পর্যটকেরা ভিড় করেন। গান্ডিকোটা থেকে কীভাবে পৌঁছবেন এই গুহায়, কোথায় থাকবেন, কীভাবে ঘুরবেন? রইল তারই বিস্তারিত হদিস। 

গান্ডিকোটা থেকে বেলুম গুহায় যাবেন কীভাবে?

গান্ডিকোটা থেকে বেলুম গুহার দূরত্ব সড়কপথে প্রায় ৬১ কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগতে পারে দেড় থেকে দু’ঘণ্টা। চারজনের দল হলে একটি গাড়ি ভাড়া করে নেওয়াই সবচেয়ে সুবিধাজনক। তাতে পথে সময় নষ্ট হবে না, পাশাপাশি নিজের মতো করে ঘোরার সুযোগও থাকবে। গণপরিবহণে যেতে চাইলে স্থানীয় বাসের খোঁজ নিতে পারেন। তবে সরাসরি বাসের উপর নির্ভর না করে আগে থেকেই বাসের সময় জেনে নেবেন। এছাড়াও রয়েছে গুরুত্বপূর্ণ রেলস্টেশন তাডিপাত্রি। ট্রেনে এসে সেখান থেকে গাড়ি বা স্থানীয় যানবাহনে বেলুম গুহায় পৌঁছনো যায়।

 

বেলুম গুহার ভিতরে কী দেখবেন?

অন্ধ্রপ্রদেশের নন্দ্যাল জেলায় অবস্থিত বেলুম গুহা ভারতের অন্যতম দীর্ঘ প্রাকৃতিক গুহা। চুনাপাথরের উপর দিয়ে দীর্ঘদিন ধরে জলের প্রবাহের ফলে তৈরি হয়েছে এর নানা সুড়ঙ্গ ও কক্ষ। গুহার ভিতরে কোথাও ছাদ থেকে ঝুলে থাকা পাথরের গঠন, কোথাও আবার মাটি থেকে উঠে আসা পাথরের স্তম্ভ চোখে পড়বে। এগুলিই স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট নামে পরিচিত। গুহার ভিতরে আলোকিত চলার পথ রয়েছে। পুরো জায়গাটি ঘুরে দেখতে প্রায় ২ থেকে ৩ ঘণ্টা সময় হাতে রাখা ভাল। সাধারণত সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্যটকদের প্রবেশের সময় উল্লেখ করা হয়। তবে যাওয়ার আগে প্রবেশের সময় ও টিকিটের নিয়ম যাচাই করে নেবেন।

কোথায় থাকবেন?

বেলুম গুহার কাছাকাছি এবং তাডিপাত্রি শহরে থাকার জন্য পাওয়া হোটেলগুলির নাম ও যোগাযোগ নম্বর নিচে দিলাম।

 বেলুম গুহার কাছাকাছি

Haritha Resort(হারিথা রিসোর্ট,গুহার কাছেই) 

ফোন নং: 97053 89600 

Brundavan Convention Hall and Rooms( বৃন্দাবন কনভেনশন হল অ্যান্ড রুম)

ফোন নং: 96762 74963

তাডিপাত্রি শহরে থাকার জন্য

SRT Convention & Hotel(এসআরটি কনভেনশন অ্যান্ড হোটেল)

ফোন নং: 84999 99627

Hotel YLN Grand( হোটেল ওয়াইএলএন গ্র্যান্ড)

ফোন নং: 99883 86333

Hotel Annapurna Deluxe Lodge(হোটেল অন্নপূর্ণা ডিলাক্স লজ)

ফোন নং: 085582 22999

Kanchani Deluxe Lodge(কাঞ্চনী ডিলাক্স লজ) 

ফোন নং: 63023 69922

হোটেল বুক করার আগে ফোন করে রুমের ভাড়া, খাবারের ব্যবস্থা এবং যাতায়াতের সুবিধা সম্পর্কে জেনে নেবেন। বিশেষ করে চারজনের দল হলে একসঙ্গে ঘর পাওয়া যাবে কি না, তা আগেই নিশ্চিত করা ভাল।

আরও পড়ুনঃ আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

খাওয়াদাওয়া ও ঘোরার পরিকল্পনা

বেলুম গুহার কাছাকাছি স্থানীয় খাবারের দোকান রয়েছে। সেখানে দক্ষিণ ভারতীয় খাবার পাওয়া যায়। গুহা দর্শনের আগে বা পরে খাবার খেতে পারেন। তবে বাঙালি খাবার সব জায়গায় সহজে মিলবে না। তাই প্রয়োজন হলে শুকনো খাবার সঙ্গে রাখতে পারেন। গুহা ঘুরে দেখার জন্য দিনের প্রথম ভাগ বেছে নেওয়া ভাল। আশপাশের জায়গা ঘুরতে চাইলে স্থানীয় গাড়ি ভাড়া করে নিতে পারেন। তবে যাতায়াতের সময় মাথায় রেখে দিনের পরিকল্পনা করুন।

যে বিষয়গুলি মাথায় রাখবেন

গুহার ভিতরে বেশ কিছু জায়গা স্যাঁতসেঁতে ও পিচ্ছিল হতে পারে। তাই ভাল গ্রিপ রয়েছে এমন আরামদায়ক জুতো পরুন। হাঁটাচলার সুবিধার জন্য হালকা পোশাক পরাই ভাল। গুহার ভিতরে নির্দেশিকা মেনে চলুন, নির্দিষ্ট পথ ছেড়ে অন্য দিকে যাওয়ার চেষ্টা করবেন না। সঙ্গে পর্যাপ্ত পানীয় জল রাখুন এবং গুহার ভিতরে আবর্জনা ফেলবেন না।

সব মিলিয়ে, গান্ডিকোটার পাহাড়ি সৌন্দর্যের পর বেলুম গুহার ভূগর্ভস্থ জগৎ আপনার অন্ধ্রপ্রদেশ সফরে যোগ করবে এক নতুন অভিজ্ঞতা। প্রকৃতি, ইতিহাস আর রোমাঞ্চ ঘেরা চার দিনের ছুটিতে এই দুই গন্তব্য মিলিয়ে তৈরি হতে পারে মনে রাখার মতো এক ভ্রমণকাহিনি।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন