আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধি: আলোর উৎসব কালীপুজোয় চারপাশ  রঙিন হয়ে ওঠে। আতশবাজির ঝলকানিতে চোখ ধাঁধাঁয়। ঠিক তখনই অজান্তেই বিপদের মুখে পড়ে আমাদের চোখ। এই সময়ে  বাজির ধোঁয়া, বারুদের সূক্ষ্ম কণা এবং বাতাসে বাড়তে থাকা দূষণ চোখের মারাত্মক ক্ষতি করতে পারে। শুধু যাঁরা বাজি পোড়ান, তাঁরাই নন, আশপাশে থাকা মানুষজনও এই দূষণের শিকার হন। তার উপর শীতের শুরুতে বাতাসে ধোঁয়াশার দাপট বাড়লে চোখের সমস্যা আরও বেড়ে যেতে পারে। তাই উৎসবের আনন্দে মেতে ওঠার পাশাপাশি চোখের সুরক্ষার দিকেও বিশেষ নজর দেওয়া জরুরি।  

বাজির ধোঁয়া কতটা ক্ষতিকর চোখের জন্য?

আতশবাজি পোড়ানোর ফলে বাতাসে ছড়িয়ে পড়ে একাধিক ক্ষতিকর রাসায়নিক পদার্থ। এর মধ্যে সালফার ডাই-অক্সাইড, বেরিয়াম অক্সাইড, নাইট্রেট, ম্যাঙ্গানিজ এবং ক্যাডমিয়ামের মতো বিষাক্ত যৌগ থাকতে পারে। এগুলি চোখের সংস্পর্শে এলে চোখে জ্বালা, লালচে ভাব, জল পড়া এবং অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে।  চক্ষুরোগ বিশেষজ্ঞদের মতে, কালীপুজোর রাতে এবং তার পরের কয়েক দিনে চোখের সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যায়।   এমনকী দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কাও থাকে। 

কী ভাবে চোখকে সুরক্ষিত রাখবেন?

১. বাজি পোড়ানোর সময়ে চশমা ব্যবহার করুন

আতশবাজির ধোঁয়া ও উড়ে আসা ক্ষুদ্র কণা থেকে চোখকে বাঁচাতে সুরক্ষামূলক চশমা ব্যবহার করুন। বিশেষ করে বাজি পোড়ানোর সময়ে চোখের সুরক্ষায় বাড়তি সতর্কতা প্রয়োজন।

২. বাজি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন

তুবড়ি, রকেট কিংবা অন্যান্য বিস্ফোরক বাজি কখনও কাছ থেকে পোড়াবেন না। যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে বাজি পোড়ানো উচিত। বাজি জ্বালানোর জন্য নিরাপদ উপকরণ ব্যবহার করুন এবং শিশুদের একা বাজি পোড়াতে দেবেন না।

৩. বাইরে বেরোলে সানগ্লাস পরুন

বাতাসে ধোঁয়া, ধুলোবালি ও দূষিত কণার পরিমাণ বেড়ে গেলে চোখে অস্বস্তি হতে পারে। তাই বাইরে বেরোনোর সময়ে সানগ্লাস কিংবা উপযুক্ত চশমা ব্যবহার করুন। এতে চোখে সরাসরি ধুলোবালি ও কিছু দূষিত কণার প্রবেশ কমানো সম্ভব।

৪. চোখ শুকিয়ে যাওয়ার সমস্যা এড়ান

বায়ুদূষণের কারণে এই সময়ে অনেকেরই ড্রাই আই বা চোখের শুষ্কতার সমস্যা দেখা দেয়। চোখে চুলকানি হয় , জ্বালা কিংবা অস্বস্তি দেখা দেয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী  লুব্রিকেটিং আই ড্রপ ব্যবহার করা যেতে পারে।  

৫. চোখে জ্বালা করলে কী করবেন?

বাজির ধোঁয়ায় চোখে জ্বালা বা অস্বস্তি হলে চোখ পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে পারেন। তবে সমস্যা না কমলে নিজে থেকে কোনও ওষুধ বা আই ড্রপ ব্যবহার না করে চিকিৎসকের পরামর্শ নিন।

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪