ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পোল্যান্ডে ভর দুপুরে জনবহুল বাজারে বন্দুকবাজের তাণ্ডব। আজ, শনিবার দক্ষিণ পোল্যান্ডের ক্রাকোভের মূল জনপ্রিয় বাজারে আচমকাই হামলা চালায় এক বন্দুকবাজ। ওই জনপ্রিয় বাজারে ভিড় থাকায় গুলির শব্দ শুনেই দৌড়তে থাকে সাধারণ মানুষ। তার মধ্যেই গুলিবিদ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ১২। এমনটাই জানিয়েছে সেদেশের পুলিশ। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত বন্দুকবাজকে গ্রেফতার করেছে। সে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করছিল। যদিও অভিযুক্তের নাম-পরিচয় জানায়নি পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পডুন: ‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এমনটাই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে ক্রাকোভের পরিস্থিতি সম্পর্কে প্রতি মুহূর্তে তথ্য পাচ্ছি। পুলিশ এই হামলার প্রেক্ষাপট ও আনুষঙ্গিক সব বিষয় খতিয়ে দেখছে।’ বিষয়টি নিয়ে তদারকি করছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। নিহতদের নাম-পরিচয় জানানো হয়নি। পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহরে হল ক্রাকোভ। সেখানেই এইভাবে ভর দুপুরে হামলা হওয়ায় আতঙ্কিত পোল্যান্ডবাসী। পুলিশ এটিকে জঙ্গি হামলা হিসেবেও দেখছে। সেই সম্ভাবনাও রয়েছে। কারণ বিগত কয়েকদিন ধরে ইউরোপজুড়ে যে আন্দোলন চলছে। বিশেষ করে ফ্রান্স, ইতালি ও জার্মানি সেই আন্দোলনে উত্তপ্ত ছিল। তার মাঝেই পোল্যান্ডে এই হামলা চিন্তা বাড়িয়েছে।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪