বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: দীপাবলির আগে মুক্তি পাওয়া রণবীর কাপুর ও যশ অভিনীত ‘রামায়ণ’ বক্স অফিসে কার্যত ঝড় তুলেছে। ‘রামায়ণ’-এর বিজয়রথ যেন থামতেই চাইছে না। মুক্তির পর প্রথম দিন থেকেই দর্শকদের মধ্যে এই ছবি ঘিরে উন্মাদনা চোখে পড়ার মতো। দ্বিতীয় দিনে ব্যবসায় কিছুটা ভাটা পড়লেও শনিবার (৭ নভেম্বর) ফের দুর্দান্ত কামব্যাক করেছে নীতেশ তিওয়ারি পরিচালিত এই পৌরাণিক ছবি। মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই বিশ্বজুড়ে ৩৭৫ কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলেছে ‘রামায়ণ’। শুধু দেশীয় বক্স অফিসেই ছবির আয় ১৮২ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে।  

রাম-রাবণের লড়াই দেখতে প্রেক্ষাগৃহে উপচে পড়ছে দর্শকদের ভিড়। দেশ থেকে বিদেশ, সর্বত্রই বক্স অফিসে দাপট দেখাচ্ছে নীতেশ তিওয়ারির এই বিগ বাজেটের ছবি। বক্স অফিসের পরিসংখ্যান অনুযায়ী শনিবার ছবিটি ভারতে ৬৯.৮০ কোটি টাকার ব্যবসা করেছে। শুক্রবারের তুলনায় শনিবার ছবির আয় বৃদ্ধি হয়েছে প্রায় ৪৫.৩ শতাংশ। এর ফলে তিন দিনে ভারতে ছবির মোট আয় দাঁড়িয়েছে ১৮২.৭০ কোটি । ভারতীয় বক্স অফিসে মোট  কালেকশন ২১৮.২৫ কোটি টাকা।

আরও পড়ুন:  কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

অন্যদিকে, বিদেশেও ভাল ব্যবসা করছে  ‘রামায়ণ’। মুক্তির তৃতীয় দিনে বিদেশ থেকে প্রায় ৬০ কোটি টাকা আয় করেছে। সব মিলিয়ে তিন দিনে এই ছবি বিদেশের বাজার থেকে মোট আয় করেছে ১৫৭.২৫ কোটি টাকা। আর দেশ বিদেশ মিলিয়ে ছবির মোট ব্যবসা পৌঁছে গিয়েছে ৩৭৫.৫০ কোটি টাকায়।  বিশেষজ্ঞরা বলছেন এই ছবি রেকর্ড গড়তে পারে। প্রথম দিনেই ভারতে ৬৪.৮৫ কোটি টাকা আয় করে ছবিটি। কিন্তু দ্বিতীয় দিনে সেই আয় কমে দাঁড়ায় ৪৮.০৫ কোটি টাকায়। তবে শনিবার ছবির ব্যবসায় বড়সড় উত্থান দেখা গিয়েছে।  অর্থাৎ মুক্তির প্রথম দিনের ব্যবসাকেও ছাপিয়ে গিয়েছে শনিবারের কালেকশন। এবার কি ৪০০ কোটির ক্লাবে ঢুকতে চলেছে ‘রামায়ণ’? নজর এখন চতুর্থ দিনের আয়ের দিকে।   

 

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা