মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: কোথাও মৃন্ময়ী প্রতিমা, কোথাও আবার থিমের চমক। কিন্তু পূর্ব বর্ধমানের কাটোয়ার কালীপুজোয় একেবারে অন্য ছবি। এখানে দেবী কালী কোনও মূর্তিতে নন, পূজিত হন একটি প্রাচীন নিমগাছের মধ্যেই। শুধু পুজো-অর্চনা নয়, ভক্তদের দেওয়া নতুন বেনারসি শাড়ি তুলে দেওয়া হয় দুঃস্থ পরিবারের বিবাহযোগ্য মেয়েদের হাতেও। ধর্মীয় বিশ্বাসের সঙ্গে মানবিকতার এমন মেলবন্ধনই এই পুজোকে করে তুলেছে অন্যদের থেকে আলাদা।

কাটোয়া শহরের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই পুজো পরিচিত ‘ঝুপো কালী’ নামে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাড়ে তিনশো বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এই পুজো। একসময় এলাকাটি ঘন জঙ্গলে ঢাকা ছিল। সেই জঙ্গলের মধ্যেই দাঁড়িয়ে থাকা নিমগাছকে দেবী কালীর রূপ হিসেবে কল্পনা করে শুরু হয়েছিল পুজো। সময়ের সঙ্গে জঙ্গল হারিয়ে গেলেও আজও অক্ষত রয়েছে সেই প্রাচীন নিমগাছ। আর সেই গাছকেই দেবীজ্ঞানে পুজো করেন ভক্তরা। কালীপুজোর দিন নিমগাছটিকে নতুন বেনারসি শাড়ি দিয়ে সাজিয়ে তোলা হয়। গভীর রাত পর্যন্ত চলে পুজো-অর্চনা। দেবীর দর্শন করতে শুধু কাটোয়া নয়, দূরদূরান্ত থেকেও বহু মানুষ ভিড় জমান। লোকমুখে এই পুজোকে ঘিরে নানা কাহিনি প্রচলিত রয়েছে। কারও মতে, একসময় এই জঙ্গল ছিল ডাকাতদের আস্তানা। আবার কারও ধারণা, ব্রিটিশবিরোধী বিপ্লবীদের গোপন ডেরা ছিল এই এলাকা।

আরও পড়ুন: ইয়েমেনে সৌদি আরবের হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তবে এই পুজোর সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল সামাজিক উদ্যোগ। ভক্তরা দেবীর জন্য যে নতুন বেনারসি শাড়ি দান করেন, তা জমিয়ে রাখা হয়। পরে সেই শাড়ি দুঃস্থ পরিবারের বিবাহযোগ্য মেয়েদের বিনামূল্যে দেওয়া হয়। অর্থাৎ, দেবীর আরাধনার পাশাপাশি অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর বার্তাও দেয় এই পুজো। প্রাচীন ঐতিহ্য, বিশ্বাস আর মানবিকতার এই মেলবন্ধনেই বছরের পর বছর ধরে স্বতন্ত্র পরিচয় ধরে রেখেছে কাটোয়ার ঝুপো কালীপুজো।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন