রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

Share:

নিজস্ব প্রতিনিধি:  রাইজিং স্টারস এশিয়া কাপ শুরু হওয়ার আগেই ভারতীয় দলে বড়সড় পরিবর্তন।  আসন্ন টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক পতিদার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে দু’বার IPL জেতানো ক্যাপ্টেনের সরে যাওয়ার কারণে যে চাপ বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।  পরিবর্তে ভারতীয় ‘এ’ দলে জায়গা পেলেন দিল্লির তরুণ ক্রিকেটার আয়ুষ বাদোনি। শুধু তাই নয়, দলের সহ-অধিনায়কত্বের দায়িত্বও এবার তুলে দেওয়া হয়েছে রিঙ্কু সিংহের হাতে।   

রবিবার (৮ নভেম্বর) এই পরিবর্তনের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে BCCI । বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘রজত পতিদার জানিয়েছেন, পুরনো চোটের সমস্যা সামলানোর সময়ে তাঁকে যেন ৫০ ওভারের ফরম্যাটে নির্বাচনের জন্য না ভাবা হয়।’  যদিও ঠিক কী ধরনের চোটে ভুগছেন পতিদার, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি বোর্ড। তিনি সরে যাওয়ায়, আয়ুষ বাদোনিকে বেছে নিয়েছে নির্বাচক কমিটি। সাম্প্রতিক সময়ে দুরন্ত ফর্মে রয়েছেন দিল্লির এই ক্রিকেটার। রঞ্জি ট্রফিতে গুজরাট ও ঝাড়খণ্ডের বিরুদ্ধে জোড়া শতরান করে নজর কেড়েছেন তিনি। এবার আন্তর্জাতিক স্তরে নিজেকে প্রমাণ করার সুযোগ তাঁর সামনে। দলের অধিনায়ক থাকছেন তিলক বর্মা। তবে, আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হতে চলেছে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। এই প্রতিযোগিতায় মধ্যপ্রদেশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন  রজত।  

আগামী ১৯ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত কাতারের দোহায় আয়োজিত হবে রাইজিং স্টারস এশিয়া কাপ। ভারতীয় ‘এ’ দল রয়েছে গ্রুপ বি-তে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ পাকিস্তান ‘এ’, নেপাল এবং সংযুক্ত আরব আমিরশাহি। ২০ নভেম্বর নেপালের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত। এরপর ২২ নভেম্বর পাকিস্তান ‘এ’ এবং ২৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরশাহির মুখোমুখি হবে তারা। 

ভারতীয় ‘এ’ দলের সম্পূর্ণ স্কোয়াড:

অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, প্রভসিমরন সিং (উইকেটকিপার), তিলক বর্মা (অধিনায়ক), রিঙ্কু সিং (সহ-অধিনায়ক), কুমার কুশাগ্র (উইকেটকিপার), সূর্যাংশ শেজ, শাহবাজ় আহমেদ, বিপরাজ নিগম, হর্ষ দুবে, তনুষ কোটিয়ান, হর্ষিত রানা, প্রিন্স যাদব, আরশাদ খান এবং আয়ুষ বাদোনি।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি