দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের আনন্দের মধ্যেই নেমে এল শোকের ছায়া। দীপাবলিতে মাংস কিনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন বাবা ও ছেলে। কিন্তু আর বাড়ি ফেরা হল না তাঁদের। পথে দুই মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলে-সহ তিন জনের। রবিবার (৮ নভেম্বর) তামিলনাড়ুর মাদুরাই জেলার মেলুরের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম আরুমুগম (৪৫), তাঁর ছেলে লোকেশ (২৪) এবং নবীন কুমার (২২)। আরুমুগম ও লোকেশ মাদুরাইয়ের ওথাকাড়াই এলাকার বাসিন্দা। নবীন কুমারের বাড়ি শানমুগনাথপুরমে। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী  জানা গিয়েছে, দীপাবলি উপলক্ষে মাংস কেনার জন্য মোটরবাইকে চেপে পুলিপট্টির দিকে যাচ্ছিলেন আরুমুগম ও লোকেশ। অলগর কোভিল রাস্তা ধরে যাওয়ার সময় উল্টো দিক থেকে মেলুরের দিকে আসা নবীন কুমারের মোটরবাইকের সঙ্গে তাঁদের  মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাত এতটাই প্রবল ছিল যে, ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।

আরও পড়ুন: ‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মেলুর থানার পুলিশ। তিন জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেলুর সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। উৎসবের দিনে এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। 

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা