গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

Share:

নিজস্ব প্রতিনিধি: মণ্ডপে মা কালীর আরাধনা, অথচ মণ্ডপের আদল ঘিরেই শুরু বিতর্ক। গির্জার আদলে তৈরি কালীপুজোর প্যান্ডেলকে কেন্দ্র করে এবার উত্তপ্ত বহরমপুর। পুজোর থিম নিয়ে আপত্তি তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। তাদের অভিযোগ, নতুনত্বের নামে হিন্দু ধর্মীয় ভাবাবেগ ও ঐতিহ্যকে আঘাত করা হচ্ছে। অন্যদিকে, এই বিতর্কে মুখ খুলে সম্প্রীতির বার্তা দিয়েছেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তাঁর বক্তব্য, নিজের ধর্ম পালন করতে গিয়ে অন্য ধর্মকে আঘাত করা যায় না।

বহরমপুরের জজকোর্ট মোড়ের ঐতিহ্যবাহী ‘স্যান্টাফোকিয়া’ ক্লাবের ৪৯তম বর্ষের কালীপুজো ঘিরেই এই বিতর্ক। স্থানীয়ভাবে এই পুজো অধীর চৌধুরীর পুজো বলেই পরিচিত। চলতি বছর পুজোর মণ্ডপ তৈরি করা হয়েছে চার্চের আদলে। আর তার ভিতরেই প্রতিষ্ঠা করা হয়েছে দেবী কালীর প্রতিমা। বিষয়টি সামনে আসতেই আপত্তি জানায় বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনের বক্তব্য, মা কালী সনাতন ধর্মের আরাধ্য দেবী। তাঁর পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে নির্দিষ্ট ধর্মীয় রীতি, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরম্পরা। শুধুমাত্র নতুনত্ব বা চমক তৈরির জন্য অন্য ধর্মের উপাসনালয়ের আদলে মণ্ডপ তৈরি করে সেখানে দেবীর আরাধনা করা ধর্মীয় ভাবাবেগে আঘাত করার শামিল। এর আগেও বিভিন্ন সময়ে হিন্দু সংস্কৃতিকে আঘাত করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ VHP নেতৃত্বের। উদ্ভাবনী ভাবনার নামে ধর্মীয় সংস্কার ও দেবীর মহিমাকে বিকৃত করা হচ্ছে বলেও সরব হয়েছেন তাঁরা। এই বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, ‘আমি সনাতন শব্দের অর্থ জানি না। আমরা হিন্দু। আমি সকালেও পুজো দিয়েছি। রাতেও নিজের বাড়িতে, পাড়ায় পুজো। কিন্তু আমি আমার ধর্ম পালন করতে গিয়ে অন্য ধর্মকে আঘাত করতে পারব না। আমার হিন্দু ধর্ম শিখিয়েছে, মানুষের মধ্যে দেবতা থাকে।’

আরও পড়ুন: প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

অন্যদিকে, ক্লাব কর্তৃপক্ষের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। সব মিলিয়ে কালীপুজোর আগে মণ্ডপের থিমকে কেন্দ্র করে ধর্মীয় বিতর্কে সরগরম বহরমপুর।

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর