দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

Share:

নিজস্ব প্রতিনিধি: আলোর উৎসব দীপাবলি মানেই আনন্দ, আড্ডা আর জমিয়ে খাওয়াদাওয়া। আর উৎসবের খাবারের তালিকায় মিষ্টি থাকবে না, তা কি কখনও হয়! কাজু কাটলি, গুলাব জামুন, রসগোল্লা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিষ্টি, সঙ্গে ভাজাভুজি ও মিষ্টি পানীয় উৎসবের কয়েকটা দিন খাদ্যাভ্যাসে অনেকটাই পরিবর্তন আসে। কিন্তু উৎসবের আনন্দে অতিরিক্ত মিষ্টি ও ক্যালোরিযুক্ত খাবার খাওয়ার পর শরীর কী বার্তা দিচ্ছে, সেদিকে নজর রাখছেন কি?

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত চিনি ও অনিয়মিত খাদ্যাভ্যাস রক্তে শর্করার মাত্রা এবং শরীরের বিপাকীয় স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে।ভারতের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। ICMR-INDIAB সমীক্ষা অনুযায়ী, দেশে আনুমানিক ১০১.৩ মিলিয়ন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এবং প্রায় ১৩৬ মিলিয়ন মানুষের প্রি-ডায়াবেটিস রয়েছে। ফলে উৎসবের মরশুমে অতিরিক্ত মিষ্টি খাওয়ার অভ্যাসের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।অনেকেই মনে করেন, এক-দু’টি মিষ্টি খেলেই শরীরে চিনির পরিমাণ বেড়ে যায়। কিন্তু বাস্তবে শুধু মিষ্টি নয়, মিষ্টি পানীয়, ময়দা দিয়ে তৈরি খাবার, ভাজাভুজি এবং বারবার খাবার খাওয়ার অভ্যাসও শরীরে অতিরিক্ত ক্যালোরি ও শর্করা বাড়িয়ে দেয়।

অতিরিক্ত মিষ্টি ও ক্যালোরিযুক্ত খাবার খাওয়ার প্রভাব শুধু রক্তে শর্করার মাত্রাতেই সীমাবদ্ধ নয়। নিয়মিত প্রয়োজনের তুলনায় বেশি ক্যালোরি গ্রহণ, বিশেষ করে অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার খাওয়ার অভ্যাস ওজন বাড়াতে পারে। দীপাবলির পর শরীরকে সুস্থ রাখতে কোনও কঠিন ডায়েটের প্রয়োজন নেই। বরং প্রতিদিনের খাবারে ডাল, শাকসবজি, গোটা শস্য, বাদাম ও বীজ রাখুন। চাল ও গমের পাশাপাশি জোয়ার এবং বাজরার মতো শস্যও খাদ্যতালিকায় যোগ করতে পারেন। সব মিলিয়ে, দীপাবলিতে একদিন একটু বেশি মিষ্টি খেয়ে ফেললেই যে শরীরের বিপাকীয় স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, এমনটা নয়। বরং উৎসবের পর প্রতিদিনের খাদ্যাভ্যাস, হাঁটাচলা ও জীবনযাত্রায় কতটা শৃঙ্খলা বজায় রাখা হচ্ছে, তার উপরই অনেকটা নির্ভর করে সুস্থ থাকা।

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭