ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  পাকিস্তানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক মহিলা সংবাদ সঞ্চালিকার। মৃতার নাম রাবিয়া আহসান (৪১)। পাকিস্তানের রাওয়ালপিন্ডির গুলশনাবাদ এলাকার বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়। এই ঘটনায় তাঁর স্বামী আহসান তাহির খানকে আটক করেছে পুলিশ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, বেসরকারি সংবাদমাধ্যম ‘৯২ নিউজ’-এর সঙ্গে যুক্ত ছিলেন রাবিয়া। সংবাদ সঞ্চালনার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানও পরিচালনা করতেন তিনি। রবিবার বিকেল ৩টে নাগাদ বাড়ির শোওয়ার ঘরে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখা যায়। সেই সময় বাড়ির বাগানে ছিলেন তাঁর মা ও বোন। গুলির শব্দ শুনে ঘরে গিয়ে রাবিয়াকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তাঁর বোন। অভিযোগ, সেই সময় ঘরে আগ্নেয়াস্ত্র হাতে দাঁড়িয়েছিলেন তাঁর স্বামী।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তের দাবি, আগ্নেয়াস্ত্রটি নিয়ে নাড়াচাড়া করার সময় অসাবধানতাবশত গুলি ছিটকে বেরিয়ে যায়। তাতেই মৃত্যু হয় স্ত্রীর। যদিও সেই দাবি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনাস্থল থেকে ৩০ বোরের একটি পিস্তল ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞেরা নমুনা সংগ্রহ করেছেন। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে হাসপাতালে। দুই কন্যাসন্তানের মা রাবিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের ফার্স্ট লেডি আসিফা ভুট্টো-জারদারি। ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। 

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ দিলীপের মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!