১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের ১২৫ সিসি স্পোর্টি মোটরসাইকেল সেগমেন্টে বড় চমক দিল Hero MotoCorp।একগুচ্ছ প্রিমিয়াম ও আধুনিক টেকনোলজিক্যাল ফিচার্স নিয়ে বাজারে হাজির হল নতুন Hero Xtreme 125R Stealth Edition। ভারতীয় বাজারে এই নতুন ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম রাখা হয়েছে ১,১৬,২৫০ টাকা। এই সেগমেন্টে প্রথমবার টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম (TPMS) এবং অ্যাডভান্সড TFT ডিসপ্লের মতো দুর্দান্ত ফিচার যুক্ত করে কোম্পানি সরাসরি প্রতিপক্ষদের বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।

ডিজাইন ও ফিচার

স্পোর্টি ১২৫ সিসি মোটরসাইকেল সেগমেন্টের মধ্যে Hero Xtreme 125R-ই প্রথম বাইক, যাতে দেওয়া হয়েছে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম বা TPMS। এই ফিচারের মাধ্যমে রাইডার কোনো সমস্যা হলে স্ক্রিনে অ্যালার্ট চলে আসবে। নতুন বাইকটিতে দেওয়া হয়েছে একটি আকর্ষণীয় ‘মিডনাইট ব্ল্যাক’ কালার স্কিম, যার সাথে রয়েছে পার্ল রেড অ্যাকসেন্ট। এর স্পোর্টি লুককে আরও বাড়িয়ে তুলতে বাইকটিতে কালারড অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছে।নতুন এই ভ্যারিয়েন্টে স্টাইলিশ লুকের পাশাপাশি একগুচ্ছ আধুনিক টেকনোলজিক্যাল ফিচার্স যুক্ত করা হয়েছে।এই নতুন ‘স্টিলথ এডিশন’-এর প্রধান আকর্ষণ হল এর ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।

ইঞ্জিন ও অন্যান্য ফিচার্স

পুরনো ডিজিটাল ডিসপ্লেটি বদলে এবার দেওয়া হয়েছে একটি ৪.২-ইঞ্চির কালার TFT স্ক্রিন। এটি ফুল ব্লুটুথ কানেক্টিভিটি সাপোর্ট করে, যার সাহায্যে রাইডাররা টার্ন-বাই-টার্ন নেভিগেশন, ইনকামিং কল ও এসএমএস অ্যালার্ট এবং মিউজিক কন্ট্রোলের মতো আধুনিক স্মার্ট ফিচার ব্যবহার করতে পারবেন।মেকানিক্যালি বাইকটিতে কোনো পরিবর্তন করা হয়নি। এতে ১২৪.৭ সিসি এয়ার-কুলড সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন ও ৫-স্পিড ম্যানুয়াল গিয়ার রয়েছে।তিনটি রাইডিং মোড রেইন (Rain), রোড (Road) এবং স্পোর্ট (Sport)। ডুয়াল-চ্যানেল এবিএস (Dual-channel ABS) এবং লং রাইডের জন্য রয়েছে ক্রুজ কন্ট্রোল। ১২৫ সিসি বাইকের মধ্যে যারা উন্নত টেকনোলজি ও প্রিমিয়াম লুকের খোঁজ করছেন, তাদের জন্য হিরোর এই নতুন Stealth Edition একটি দুর্দান্ত বিকল্প হতে চলেছে।

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪