দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের এখনও বহুদূর। তার আগেই গ্যাস চেম্বারে পরিণত হয়েছে দিল্লি। দীপাবলির রাত পেরোতেই বিষাক্ত ধোঁয়াশার চাদরে ঢেকেছে দিল্লি-NCR চত্বর। বাতাসের গুণমান পৌঁছেছে অতি বিপজ্জনক পর্যায়ে। একাধিক এলাকায় AQI-র মাত্রা ৪০০ কোথাও ৩০০০ ছাড়িয়ে গিয়েছে। উদ্বিগ্ন দিল্লিবাসী। যদিও সেই সমস্যার সমাধান না করে শুরু হয়েছে দায় ঠেলাঠেলি। দিল্লিতে দূষণের জন্য পঞ্জাব সরকারের উপর দোষ চাপিয়েছেন মন্ত্রী কপিল মিশ্র। তাঁর দাবি, পঞ্জাবে ফসলের গোড়া  নির্বিচারে পোড়ানো হচ্ছে। প্রশাসন কিছুই বলছে না। এদিকে সেই ধোঁয়ায় দিল্লির বাতাস দূষিত হচ্ছে। গত ২৫ বছর ধরে এই সমস্যার কোনও সমাধান হয়নি। তাই আজ দেশের রাজধানীর এই অবস্থা। কপিল মিশ্র জানিয়েছেন, পঞ্জাবের বহু কৃষক আমাকে ফোন করেছিলেন, সরকারি হেল্পলাইনে অভিযোগ জানিয়েছেন, যে রাতের অন্ধকারে কেউ তাদের চাষের জমিতে থাকা ফসলের গোড়া পুড়িয়ে দিয়েছে।

যদিও বিষয়টি নিয়ে রেখা গুপ্তার সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ। তিনি আজ, সোমবার অভিযোগ করেছেন, দিল্লির বাতাসের প্রকৃত গুণগতমান দিচ্ছে না বিজেপি সরকার। এমনই অভিযোগ তুলেছে বিরোধী দল কংগ্রেসও। তাদের দাবি, একাধিক মনিটরিং স্টেশন থেকে গুরুত্বপূর্ণ সময়ে তথ্য উধাও হয়ে গিয়েছে। কোথাও আবার সরকারি পরিসংখ্যানের সঙ্গে নিরপেক্ষ সংস্থার দূষণ পরিমাপের রিডিংয়ে বিস্তর ফারাক রয়েছে। অন্যদিকে, বিরোধীদের অভিযোগ উড়িয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। তাদের দাবি, দিল্লিতে দীর্ঘ ২৫ বছর ক্ষমতায় থেকেও দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ করেনি কংগ্রেস ও AAP। হিন্দুদের উৎসব এলেই দূষণ নিয়ে রাজনীতি শুরু করে বিরোধীরা।

আরও পডুন: তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

AAP নেতা সৌরভ ভরদ্বাজের দাবি, দীপাবলির রাতে দিল্লির কয়েকটি এলাকায় AQI ৩,০০০ ছাড়িয়ে গিয়েছিল। সরকারি ড্যাশবোর্ডে প্রকৃত দূষণের ছবি ধরা পড়ছে না বলেও কংগ্রেস মুখপাত্রের মতোই অভিযোগ করেছেন তিনি। তবে এই পরিসংখ্যান CPCB-র সরকারি রিডিং নয়। দীপাবলির আগেই দিল্লি-NCR-এ দূষণ নিয়ন্ত্রণে GRAP-এর তৃতীয় পর্যায় কার্যকর করা হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে গত ৭ ও ৮ নভেম্বর নির্দিষ্ট সময়ে গ্রিন বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছিল। ৯ নভেম্বর থেকে ফের সম্পূর্ণ বাজি নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। তারপরেও পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। যাকে কেন্দ্র করে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে।

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ