রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য পুলিশ ও ফায়ার সার্ভিসে বা দমকল বিভাগে ১৬,০০০-এর বেশি শূন্যপদে মেগা নিয়োগের সম্ভাবনা। শীঘ্রই প্রকাশিত হবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ বোর্ড (WBPRB) খুব শীঘ্রই রাজ্য পুলিশ এবং ফায়ার সার্ভিসে বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চলেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় সর্বমোট ১৬,২৯৩টি শূন্যপদ থাকতে পারে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। রাজ্য সরকারের অনুমোদিত এই পদে পুলিশ কনস্টেবল এবং ফায়ার অপারেটর নিয়োগ করা হবে।

শূন্যপদ

WBP কনস্টেবল: ৯,০০০টি পদ

WB পুলিশ (বিভিন্ন পদ): ৫,৮৯৩টি পদ

ফায়ার অপারেটর: ১,৪০০টি পদ

সর্বমোট শূন্যপদ: ১৬,২৯৩টি

শিক্ষাগত যোগ্যতা

পদ অনুযায়ী মাধ্যমিক থেকে শুরু করে স্নাতক স্তর পর্যন্ত হতে পারে। পুলিশ ও ফায়ার সার্ভিসের নিয়ম মেনে নির্দিষ্ট উচ্চতা, ওজন এবং শারীরিক দক্ষতার মাপকাঠির প্রয়োজন হবে। আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে প্রতিটি পদের জন্য আলাদা বয়সসীমা জানিয়ে দেওয়া হবে।

নির্বাচন প্রক্রিয়া

প্রার্থীদের মূলত নিচের ধাপগুলির মাধ্যমে নির্বাচন করা হবে:

  • লিখিত পরীক্ষা
  • শারীরিক পরিমাপ(PMT) ও দক্ষতা পরীক্ষা(pT) 
  • ইন্টারভিউ / পার্সোনালিটি টেস্ট
  • নথিপত্র যাচাই ও স্বাস্থ্য পরীক্ষা

কীভাবে আবেদন করবেন?

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের প্রত্যাশিত ধাপগুলি হলঃ

  • পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ বোর্ডের ওয়েবসাইট পরিদর্শন করুন।
  • প্রাসঙ্গিক নিয়োগ বিজ্ঞপ্তিটি খুলুন।
  • অনলাইন নিবন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
  • আবেদনপত্রটি প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করুন।
  • প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি আপলোড করুন।
  • প্রযোজ্য হলে আবেদন ফি প্রদান করুন।
  • ফর্মটি জমা দিন এবং নিশ্চিতকরণ পৃষ্ঠাটি ডাউনলোড করুন।

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া