মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আপনি কি আপনার পুঁজি সম্পূর্ণ সুরক্ষিত রেখে প্রতি মাসে একটি নির্দিষ্ট আয়ের কথা ভাবছেন? তাহলে ভারতীয় ডাকবিভাগের পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (POMIS)  আপনার জন্য অন্যতম সেরা বিকল্প হতে পারে।

প্রতি মাসে কিভাবে ১৬,৬৫০ টাকা আয় করবেন?

বর্তমানে এই স্কিমে বার্ষিক ৭.৪০% হারে সুদ দেওয়া হচ্ছে। একবার অ্যাকাউন্ট খুললে পুরো ৫ বছরের জন্য এই সুদের হার ফিক্সড বা অপরিবর্তিত থাকে। এই স্কিমের মোট মেয়াদ ৫ বছর(৬০ মাস)। ন্যূনতম ১,০০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। সিঙ্গল অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা এবং জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে (সর্বোচ্চ ৩ জন) ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা সম্ভব। ৩টি সিঙ্গল অ্যাকাউন্টে প্রতি ব্যক্তি ৪ লক্ষ করে বিনিয়োগ করলে মোট ১২ লক্ষ টাকা।১টি জয়েন্ট অ্যাকাউন্টে মোট বিনিয়োগ করা যাবে ১৫ লক্ষ টাকা। মূল ২৭ লক্ষ টাকার ওপর ৭.৪০% বার্ষিক সুদের হিসেবে প্রতি মাসে আপনার ব্যাংক বা পোস্ট অফিস অ্যাকাউন্টে ১৬,৬৫০ টাকা সরাসরি চলে আসবে। ৫ বছর পর আপনার মূল ২৭ লক্ষ টাকাও সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় ফেরত পেয়ে যাবেন।

কারা অ্যাকাউন্ট খুলতে পারবেন?
১৮ বছরের ঊর্ধ্বের যেকোনো ভারতীয় নাগরিক এই অ্যাকাউন্ট খুলতে পারেন। ১০ বছরের বেশি বয়সী নাবালকদের নামেও অ্যাকাউন্ট খোলা সম্ভব।অ্যাকাউন্ট খোলার ১ বছরের মধ্যে টাকা তোলা যায় না। ১ থেকে ৩ বছরের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করলে জমার উপর  ২% পেনাল্টি কাটা হয় এবং ৩ থেকে ৫ বছরের মধ্যে বন্ধ করলে ১% পেনাল্টি কাটা হয়। মনে রাখবেন, এই স্কিম থেকে প্রাপ্ত মাসিক সুদ সম্পূর্ণ করযোগ্য এবং এটি আয়করের “Income from Other Sources” ধারায় পড়ে। এতে ৮০সি (Section 80C) এর অধীনে কোনো করছাড় পাওয়া যায় না। তাই যারা ঝুঁকিহীন নিশ্চিত মাসিক আয়ের উৎস খুঁজছেন, তারা আজই নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করতে পারেন।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি