ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মহিলা-কন্যাদের দিকে কুনজর দিলেই কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ। মহিলাদের ধর্ষণ ও খুনের ঘটনায় জিরো টলারেন্স নীতি নিয়েছে বিজেপি সরকার। বারুইপুর, গাইঘাটা থেকে হালের রায়গঞ্জ। ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্তদের এনকাউন্টারে খতম করেছে পুলিশ। তারপরেও দুষ্কৃতীদের টনক নড়ছে না। ফের রাজ্যে ঘটল ধর্ষণের মতো নিন্দনীয় ঘটনা। এবার পূর্ব বর্ধমানের ভাতার। অভিযোগ, কালীমন্দিরের সামনে থেকে আট বছরের শিশু কন্যাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে এক যুবক। সে আবার ওই শিশুকন্য়ার প্রতিবেশী। অভিযুক্তের নাম রানা মণ্ডল। যদিও তাকে হাতেনাতে ধরে ফেলেছিলেন স্থানীয়রা। তারপরেই চলে মারধর।

পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার একটি গ্রামে আজ, সোমবার এই ঘটনাটি ঘটে। নির্যাতিতা শিশুকন্যাটি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। তার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। গ্রামে পাড়ার কালীমন্দিরের সামনে কয়েকজন বাচ্চা ছেলেমেয়ের সঙ্গে খেলা করছিল আট বছরের ওই শিশুকন্যা। দিনের বেলাতেই কালীমন্দিরের সামনে থেকে মেয়েটিকে তুলে নিয়ে গিয়েছিল অভিযুক্ত। তারপরে এলাকার একটি ফাঁকা মাঠে নিয়ে গিয়ে শিশুকন্যাটিকে ধর্ষণ করে সে। নির্যাতিতার দুঃসম্পর্কের এক দাদুর নজরে পড়ে গোটা ঘটনাটি। তখনই ওই শিশুকন্যাকে উদ্ধার করে নিয়ে আসেন তিনি। এরপর স্থানীয়রা অভিযুক্ত যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেন। তার আগে ওই যুবককে বেধড়ক মারধর করা হয়। অসুস্থ মেয়েটিকে প্রথমে ভাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

আরও পডুন: কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

ভাতার থানা অভিযুক্ত যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে নির্যাতিতার দিনমজুর বাবা। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত যুবককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের