বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

Share:

নিজস্ব প্রতিনিধি: এল নিনোর প্রভাবে ফের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা। চলতি মাসেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। তবে সেই ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গের উপর নাও পড়তে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। কারণ পূর্বের ইতিহাস ঘাটলে দেখা যাবে নভেম্বর মাসে বঙ্গোপসাগরে যতগুলি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে সবকটির গন্তব্য ছিল তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশে। দক্ষিণ ভারতের এই দুই রাজ্যে নভেম্বরে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলি মূলত ল্যান্ডফল করেছে। অন্তত ইতিহাস তাই বলছে। সেই রীতি ধরেই চলতি মাসে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও উত্তর তামিলনাড়ুর মাঝে। তেমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। ঘূর্ণিঝড় ‘মুরাসু’র গতিপথও তেমনটাই ছিল। যার প্রভাবে বাংলায় কালীপুজোর আগেই হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হয়েছে।

আরও পডুন: চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

হাওয়া অফিস সূত্রে খবর, নভেম্বরে আন্দামান সাগরে একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটিই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সমুদ্রপৃষ্ঠের উষ্ণতার উপর নির্ভর করছে কতটা শক্তিশালী হবে ঘূর্ণিঝড়টি। তবে এখনই এই বিষয়ে কোনও সতর্কতা জারি করেনি দিল্লির মৌসম ভবন। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে তার নাম হবে ‘আকভান’। ইরানের তরফে এই নাম দেওয়া হয়েছে। মূলত পারস্য শব্দ ‘আকভান’, যার মানে দানব বা অশুভ শক্তি। তবে আবহাওয়াবিদদের পূর্বাভাস নভেম্বরে বিধ্বংসী ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে সৃষ্টির সম্ভাবনা কমই থাকে। অতীতে যেসব ঘূর্ণিঝড় সেটা ‘আমফান,’ ‘যশ,’ যাই হোক সেটা এপ্রিল-মে মাসেই তৈরি হয়েছিল সাগরে। তবে হাওয়া অফিসের পূর্বাভাস, বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় হলে তার প্রভাবে বাংলায় শীতের আগমনে বিলম্ব হবে।

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য