‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীপুজোতে দেদার বাজি ফেটেছে শহরে। শুধুই শহর কেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বাজি ফেটেছে। যদিও পুলিশের কড়া নজরদারি ছিল। কিন্তু তাকে এড়িয়েও নিষিদ্ধ বাজি ফেটেছে রাজ্যজুড়ে। যার ফলে বিগত কয়েকদিনে বাতাসে ধূলিকণার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। যার ফলে বৃদ্ধি পেয়েছে AQI। দূষিত হয়েছে শহর ও শহরতলির বাতাস। সেই পরিস্থিতি থেকে আমজনতাকে রেহাই দিতে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

আজ, মঙ্গলবার তিনি জানিয়েছেন, দূষণে নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে। মূলত ডেঙ্গু রোধে যে জলকামান দিয়ে ওষুধ স্প্রে করা হতো, এবার সেগুলিই দূষণ নিয়ন্ত্রণে কাজে লাগানো হবে। গোলাপ জল মিশিয়ে শহরের বাতাসে স্প্রে করা হবে। আপাতত কলকাতাতে স্প্রে করা হবে গোলাপ জলের মিশ্রণ। তারপরে শীত পড়ার আগেই গোটা রাজ্যে পুর দফতরের তরফে এই কাজ করা হবে। এদিন তেমনটাই জানিয়েছেন পুরমন্ত্রী। সেই বিষয়ে তিনি বলেছেন, ‘দূষণ কমাতে হবে। গোলাপ জল স্প্রে করা হবে। যার ফলে বাতাস থেকে ধূলিকণা কমবে। আর গোলাপের সুগন্ধ পরিবেশকে সতেজ ও সুবাস রাখবে। দূষণ নিয়ন্ত্রণে আরও একগুচ্ছ পরিকল্পনা রয়েছে। সবটাই পুর দফতর করবে।’

আরও পডুন: তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

মন্ত্রী অগ্নিমিত্রা আরও বলেন, ‘দেখুন পরিবেশ ঠিক রাখতে, দূষণ নিয়ন্ত্রণে আমাদের আরও সচেতন হতে হবে। সেটা স্কুল জীবন থেকেই সম্ভব। তাই আমি স্কুল শিক্ষামন্ত্রীকে এই বিষয়ে একটি চিঠি দেব। ওনাকে অনুরোধ করব, যাতে পরিবেশ সচেতনতা নিয়ে স্কুলের পাঠ্যবইয়ে তে কিছু করা যায়। সঙ্গে স্কুল শিক্ষা দফতর গাছ লাগানোর জন্য বিশেষ উদ্য়োগ নিক সেটা অনুরোধ করব। ছোটদের স্কুলেই যাতে গাছ উপহার দেওয়া হয় সেই বিষয়ে উদ্য়োগ নিতে বলব মন্ত্রীকে।’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ফ্রিজে পড়ে রয়েছে লাউ? ফেলে না রেখে বানিয়ে ফেলুন বরফি, রইল সহজ রেসিপি

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি