চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি:  সিরিজে পিছিয়ে থেকে ঘরের মাঠে সম্মান বাঁচানোর লড়াইয়ে  নিউজিল্যান্ড। অন্যদিকে আজ শুক্রবার (১৩ নভেম্বর) ম্যাচ জিতে সিরিজ পকেটে ভরতে মরিয়া ভারতও। ভারত-নিউজিল্যান্ড চতুর্থ ওয়ানডেতে টসে জিতে কিউয়িদের ব্যাট করতে পাঠান অধিনায়ক শ্রেয়স আইয়ার। উইল ইয়ংয়ের চওড়া ব্যাটে ভর করে ভারতকে ৩৩৪ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। ৫০ ওভারে সব উইকেট হারিয়ে  নিউজিল্যান্ড তুলেছে ৩৩৩ রান। 

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার।   সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছিল ভারত। তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই চতুর্থ ম্যাচে নেমেছে টিম ইন্ডিয়া। তবে এদিন খেলতে নেমে কার্যত ঝড় তোলেন উইল ইয়ং। তাঁর ব্যাট থেকেই এসেছে ১২৫ রান।  টিম সেইফার্টও দুর্দান্ত অবদান রেখেছেন।  এদিন ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন গুরনূর ব্রার, আকিব নবী ও অক্ষর প্যাটেল। একটি করে উইকেট নিয়েছেন নমন ধীর ও অর্শদীপ সিং। ম্যাথিউ ফিশারকে রান আউট করেছেন বিরাট কোহলি। 

এক নজরে নিউজিল্যান্ডের স্কোর 

টিম সেইফার্ট- ৪৮ (৫৮), গুরনূর ব্রার

নিক কেলি- ৮ (৪ ), অক্ষর প্যাটেল

ডিন ফক্সক্রফট- ১৩ (৮),  আকিব নবী

ফিন অ্যালেন- ৩০ (৪১), অক্ষর প্যাটেল 

উইল ইয়ং-১০৮ (১২৫),  নমন ধীর

মাইকেল ব্রেসওয়েল- ২০ (১৫), গুরনূর ব্রার 

মিচেল স্যান্টনার-  ২৯(২৪),  অর্শদীপ সিং

ক্রিস্টিয়ান ক্লার্ক- ২২(২২), আকিব নবী 

ম্যাট হেনরি- ২(২), আকিব নবী 

ম্যাথিউ ফিশার- ১(১), বিরাট কোহলি 

কাইল জেমিসন- ২১(১৯), অপাজিত  

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের