বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  একঘেয়ে রান্নার স্বাদ বদলাতে মাঝে মাঝে পাতে চাই একটু বিদেশি ছোঁয়া। পরিচিত চিংড়ি মাছকেই যদি সাজিয়ে তোলা যায় অন্য রকম মশলার মায়ায়, তা হলে মন্দ কী। ঝাল, সুগন্ধি মশলা, অলিভ অয়েল আর লেবুর হালকা টক স্বাদের মেলবন্ধনে তৈরি উত্তর আফ্রিকার জনপ্রিয় পদ ‘হরিসা প্রন’। এই রান্নার মূল আকর্ষণ হরিসা পেস্ট, যা শুকনো লঙ্কা ও কয়েকটি বিশেষ মশলা দিয়ে তৈরি হয়। রসালো বড় চিংড়ির গায়ে সেই পেস্টের মশলাদার আস্তরণ পড়লে স্বাদ হয়ে ওঠে আরও জমজমাট। বাড়িতে অতিথি আপ্যায়ন হোক কিংবা ছুটির দিনের বিশেষ আয়োজন, স্টার্টার হিসেবে এই পদ হতে পারে একেবারে অন্য রকম চমক। চলুন, জেনে নেওয়া যাক রেসিপি।

উপকরণ

চিংড়ি ম্যারিনেট করার জন্য:

বড় চিংড়ি – ৫০০ গ্রাম
নুন ও গোলমরিচ – ½ চা চামচ
গন্ধরাজ লেবুর রস – ১ টেবিল চামচ
অলিভ অয়েল – ৫০ মিলিলিটার
আমন্ড গুঁড়ো – ১ টেবিল চামচ
পার্সলে কুচি – ½ টেবিল চামচ
ধনেপাতা কুচি – ১ টেবিল চামচ
রসুন কুচি – ½ টেবিল চামচ
প্যাপরিকা গুঁড়ো – ১ চা চামচ
জিরে গুঁড়ো – ১ চা চামচ
আদা গুঁড়ো – ১ চা চামচ
হলুদ গুঁড়ো – ১ চা চামচ
হরিসা পেস্ট – ১ টেবিল চামচ

হরিসা পেস্ট তৈরির উপকরণ

শুকনো লঙ্কা (বীজ ছাড়ানো) – ১০০ গ্রাম
রসুন – ৩ কোয়া
নুন – ½ চা চামচ
স্মোকড প্যাপরিকা – ১ চা চামচ
জোয়ান, জিরে ও গোটা ধনে – প্রতিটি ১ চা চামচ
লেবুর রস – ২ টেবিল চামচ
 অলিভ অয়েল – ৩ টেবিল চামচ

আরও পড়ুনঃ চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

পদ্ধতি 

প্রথমেই তৈরি করে নিন হরিসা পেস্ট। শুকনো লঙ্কাগুলির বীজ ছাড়িয়ে একটি পাত্রে গরম জলে ২০-৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এই ফাঁকে একটি শুকনো কড়াইয়ে জোয়ান, জিরে ও গোটা ধনে হালকা আঁচে ভেজে নিন। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে নামিয়ে ঠান্ডা করে নিন। এ বার ভেজানো লঙ্কার জল ঝরিয়ে মিক্সির জারে নিন। তার সঙ্গে ভাজা মশলা, রসুন, নুন, স্মোকড প্যাপরিকা, লেবুর রস ও অলিভ অয়েল দিয়ে মিহি পেস্ট তৈরি করুন। তৈরি হয়ে গেল ঘরোয়া হরিসা পেস্ট। পরিষ্কার কাচের বয়ামে ভরে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন।

এবার আসল রান্নার পালা। প্রথমে বড় চিংড়িগুলি ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিন। একটি বড় পাত্রে চিংড়ি নিয়ে তাতে নুন, গোলমরিচ ও গন্ধরাজ লেবুর রস মাখিয়ে দিন। অন্য একটি পাত্রে আমন্ড গুঁড়ো, পার্সলে, ধনেপাতা, রসুন কুচি, প্যাপরিকা, জিরে, আদা ও হলুদ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিন। এর মধ্যে এক টেবিল চামচ হরিসা পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে চিংড়ির গায়ে মাখিয়ে দিন। সবশেষে মশলাগুলি যাতে চিংড়ির প্রতিটি অংশে ভালোভাবে লেগে থাকে, সেদিকে খেয়াল রাখুন। এ বার ঢাকা দিয়ে অন্তত এক ঘণ্টা ম্যারিনেট হতে দিন।

এবার চিংড়ি ভাজার পালা। প্যানে অলিভ অয়েল গরম করে ম্যারিনেট করা চিংড়িগুলি একে একে ছেড়ে দিন। মাঝারি আঁচে দু’পিঠ ভালো করে ভেজে নিন। চিংড়ির গায়ে সুন্দর রং ধরলে এবং ভিতরটা সেদ্ধ হয়ে এলে আঁচ বন্ধ করে নামিয়ে নিন। ব্যস, তৈরি ঝাল-মশলাদার হরিসা প্রন। সুন্দর একটি প্লেটে সাজিয়ে পাশে কিছু তাজা স্যালাড ও লেবুর টুকরো দিয়ে গরম গরম পরিবেশন করুন। এক কামড়েই চিংড়ির রসালো স্বাদ আর হরিসার ঝাঁঝালো মশলার মেলবন্ধন মন জয় করবে অতিথিদের।

সঞ্চালি দে, রন্ধন শিল্পী

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!