সম্মেলন চলাকালীন সিটু নেতার ঘুমন্ত ছবি ভাইরাল, কটাক্ষ তথাগত-র

সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্মেলনের একটি ছবি ভাইরাল হয়েছে যা নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়েছে চর্চা। যা নিয়ে কটাক্ষ করলেন নেতা তথাগত রায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্মেলনের একটি ছবি ভাইরাল হয়েছে। যা নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়েছে চর্চা। ওই ছবিতে বর্ষীয়ান পলিটব্যুরো নেতা তপন সেনকে ঘুমন্ত অবস্থায় দেখা যাচ্ছে সম্মেলন চলাকালীন মঞ্চেই। আর সেই ছবি ঘুরতে শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনদের পাশাপাশি যা নিয়ে কটাক্ষ করলেন বিজেপি নেতা তথাগত রায়ও।

সিটু(CITU)-র সাধারণ সম্পাদক তপন সেনের নিদ্রামগ্ন ছবি টুইটারে পোস্ট করে বুধবার তথাগত রায় লেখেন, ”ভারতের কমিউনিস্টদের বৃদ্ধতন্ত্র। নিশ্চিন্তে ঘুমান কমরেডগণ। মার্ক্স এবং লেনিন দু’জনেই প্রয়াত। আর মার্ক্সিজম এবং লেনিনিজমও গত হয়েছে।’ শুধু বিজেপি নেতা তথাগত রায় নন। এই ছবি নিয়ে সামাজিক মাধ্যমে কটাক্ষ করেছেন বহু নেটিজেন। তবে কটাক্ষ করার পাশাপাশি ওই ছবিতে ঘুমন্ত অবস্থায় দেখা যাওয়া সিটু নেতা তপন সেনের পাশেও দাঁড়িয়েছেন অনেকে। তাঁদের বক্তব্য, একটি সম্মেলন মানে দীর্ঘকালীন সময়ের ব্যাপার, সেখানে ক্লান্ত হয়ে যাওয়া স্বভাবিক। ফলে ঘুমিয়ে পড়া নিয়ে মজা করার কিছু নেই।

উল্লেখ্য মঙ্গলবার থেকে কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনে শুরু হয়েছে সিপিআইএম(CPIM)-এর রাজ্য সম্মেলন। মঙ্গলবার থেকে শুরু করে তিনদিন  ব্যাপী এই রাজ্য সম্মেলন চলবে। এই সম্মেলনে যোগ দিয়েছেন প্রায় ৭০০ জন প্রতিনিধি। যোগ দিয়েছেন সীতারাম ইয়েচুরি, বিমান বসু(Biman Basu)-সহ পলিটব্যুরোর সাত সদস্য। সুত্রের খবর, দলকে মানুষের কাছাকাছি নিয়ে যাওয়া যাবে কীভাবে তা মূল আলোচনার বিষয়।

‘কৌতুকশিল্পীদের অসম্মান করা বন্ধ করুন’, ‘৩৭০ টাকা বিরিয়ানি’-বিতর্কে প্রণীতের পাশে রণবীর

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চস্য হাওড

৬২ বছরে প্রথম, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার

চিকিৎসার ‘গাফিলতি’তে রোগীর মৃত্যুর অভিযোগ, রণক্ষেত্র বারাসত হাসপাতাল চত্বর

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

‘তিলে তিলে মরবি, সুখী হবি না’, মেয়ের মৃত্যুর পর লাইভে এসে কাকে অভিশাপ দিলেন সায়নীর মা?

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের