বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বক্স অফিসে রণবীর কাপুরের জয়রথ থামার লক্ষণ নেই। মুক্তির তৃতীয় সপ্তাহেও দর্শকদের মধ্যে ‘রামায়ণ’ ঘিরে উন্মাদনা অব্যাহত। ১৯ দিন পেরিয়েও ছবির ব্যবসায় সেই ছাপ স্পষ্ট। সপ্তাহের শুরুতে আয়ের অঙ্কে কিছুটা পতন হলেও সামগ্রিক সাফল্যের ছবিতে তার বিশেষ প্রভাব পড়েনি। বরং দেশের বাজারে হাজার কোটির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ছবিটি। বিদেশের প্রেক্ষাগৃহেও অব্যাহত তার দাপট। 

বাণিজ্যিক হিসাব অনুযায়ী,  মুক্তির ১৯তম দিনে অর্থাৎ সোমবার ভারতে ছবিটির নিট আয় হয়েছে ১২.৭০ কোটি টাকা। অথচ তার আগের দিন, রবিবার ছবিটি আয় করেছিল ৩৫.৬০ কোটি টাকা। ফলে এক দিনের ব্যবধানে ছবির আয়ে প্রায় ৬৪.৩ শতাংশ পতন হয়েছে। তবে সপ্তাহের প্রথম দিনে এই মন্দা সত্ত্বেও ছবির সামগ্রিক ব্যবসায় বিশেষ প্রভাব পড়েনি। এখনও পর্যন্ত দেশের বাজারে ‘রামায়ণ’-এর মোট নিট আয় দাঁড়িয়েছে ৯৫৫.৪৫ কোটি টাকা। অর্থাৎ হাজার কোটির মাইলফলক ছুঁতে আর মাত্র ৪৪.৫৫ কোটি টাকার ব্যবসা করতে হবে ছবিটিকে। দেশের পাশাপাশি বিদেশের বাজারেও ছবির দাপট অব্যাহত। এখনও পর্যন্ত ভারতে ছবিটির মোট আয় ১১৪১.৬৫ কোটি টাকা। অন্য দিকে, বিদেশের প্রেক্ষাগৃহ থেকে এসেছে আরও ৫৬৩ কোটি টাকা। সব মিলিয়ে বিশ্বজুড়ে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১৭০৪.৬৫ কোটি টাকা। অর্থাৎ মুক্তির মাত্র ১৯ দিনের মধ্যেই ১৭০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে রণবীর কপূর অভিনীত এই ছবি।

আরও পড়ুনঃ ১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

ভাষাভিত্তিক আয়ের নিরিখে হিন্দি সংস্করণই সবচেয়ে এগিয়ে। সোমবার হিন্দি সংস্করণ থেকে আয় হয়েছে ৯.২৫ কোটি টাকা। মালয়ালম সংস্করণ থেকে এসেছে ১.৫০ কোটি টাকা। এ ছাড়া কন্নড়, তামিল ও তেলুগু সংস্করণ থেকে যথাক্রমে ৮৫ লক্ষ, ৮০ লক্ষ এবং ৩০ লক্ষ টাকা আয় হয়েছে। ছবিতে রামের ভূমিকায় রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় যশের অভিনয় দর্শকদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করেছে। প্রথম পর্বের এই বিপুল সাফল্যের পর স্বাভাবিক ভাবেই নজর এখন ছবির দ্বিতীয় পর্বের দিকে। জানা গিয়েছে, ২০২৮ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা দ্বিতীয় পর্বের। ফলে পরবর্তী পর্বেও বক্স অফিসে সাফল্যের এই ধারা বজায় থাকে কি না, এখন সেটাই দেখার।

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি