হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ার অপরাধে চরম শাস্তি পেলেন ইরানের সঙ্গীতশিল্পী পারাস্তু আহমাদি। জনসমক্ষে তাঁকে এবং তাঁর দলের চার সদস্যকে ৭৪ বার চাবুক মারা হয়েছে। শুধু তাই নয় , আগামী দু’বছর তাঁদের ভ্রমণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) শিল্পী ও তাঁর সহযোগীদের আইনজীবী এই খবর জানিয়েছেন। এই ঘটনা ইরানে হিজাব আইন আরও কড়াভাবে কার্যকর করার ইঙ্গিত দিচ্ছে। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ‘আল মনিটর’-এর প্রতিবেদন অনুযায়ী, ইরানের সংবাদমাধ্যম ‘এমতেদাদ’ আইনজীবী মোস্তফা নিলির বক্তব্য উদ্ধৃত করে জানিয়েছে, পারাস্তু এবং তাঁর চার সহযোগী প্রত্যেককে ৭৪ বার চাবুক মারা হয়েছে। জনসমক্ষে অশালীন আচরণ এবং অনলাইনে অশ্লীল বিষয় প্রকাশের অভিযোগে তাঁদের দোষী সাব্যস্ত করা হয়। পারাস্তু ছাড়াও কনসার্টে অংশ নেওয়া তিন সঙ্গীতশিল্পী এবং তাঁর প্রযোজককে শাস্তি দেওয়া হয়েছে। তবে কবে শাস্তি দেওয়া হয়েছে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। 

ঘটনাটি ২০২৪ সালের ডিসেম্বরের। সে সময় ২৯ বছর বয়সি পারাস্তু ইরানের কোম শহরে হিজাব ছাড়াই একটি কনসার্টে গান গেয়েছিলেন। তাঁর পরনে ছিল লম্বা কালো স্ট্র্যাপযুক্ত গাউন এবং মাথায় কোনও হিজাব ছিল না। ইরানের কঠোর নিয়ম অনুযায়ী, প্রকাশ্যে মহিলাদের চুল ঢেকে রাখা বাধ্যতামূলক। সেই নিয়ম লঙ্ঘন করেই তিনি গান পরিবেশন করেছিলেন। দেশের বিধিনিষেধ অনুযায়ী, প্রকাশ্যে মহিলাদের গান গাওয়াও নিষিদ্ধ। কালো পোশাক পরা কয়েকজন সঙ্গীতশিল্পীদের সঙ্গে আহমাদির এই পরিবেশনার ভিডিওটি অনলাইনে ৩৩ লক্ষেরও বেশি ভিউজ হয়েছে। সেই কনসার্টের ভিডিও এখনও তার ইউটিউব চ্যানেলে রয়েছে। তাঁর চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৭৭ হাজারের বেশি। কনসার্টের পরপরই ২০২৪ সালের ডিসেম্বরে তাকে গ্রেফতার করা হয়েছিল। তবে অল্প সময়ের মধ্যেই জামিনে মুক্তি পান তিনি। পরে ২০২৫ সালের জুনে তাকে প্রথম দোষী সাব্যস্ত করা হয় এবং সেপ্টেম্বরে সেই রায় বহাল রাখা হয়। 

আরও পড়ুন: ‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই ইরানে জনসমক্ষে নারীদের চুল ঢেকে রাখা এবং ঢিলেঢালা পোশাক পরা আইনত বাধ্যতামূলক। তবে আইনটি কঠোরভাবে কেউ পালন করত না। বিশেষ করে ২০২২ সালের পর থেকে দেশটিতে হিজাববিধি অমান্য করে নারীদের জনসমক্ষে চলাচলের প্রবণতা আরও বেড়ে যায়। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে অনেক নারীকে হিজাব ছাড়াই চলাফেরা করতে দেখা যায়। ২০২২ সালে যথাযথভাবে হিজাব না পরার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তরুণী মাহসা আমিনি। গ্রেফতারের পর পুলিশি হেফাজতে এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর থেকে হিজাব আইন নিয়ে সরকারের সঙ্গে সাধারণ মানুষের বিরোধ আরও প্রকাশ্য হয়ে ওঠে। এদিকে ইরানের পার্লামেন্টের সাবেক স্পিকার গোলাম-আলী হাদ্দাদ-আদেল ২০২৫ সালের সেপ্টেম্বরে বলেছিলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ হিজাব আইন নিজেদের ইচ্ছামতো কঠোরভাবে কার্যকর করতে পারছে না। তবে যুদ্ধ শুরুর আগেই আইন অমান্যের প্রবণতা বাড়তে শুরু করেছিল। তবে গত এক বছরে ইরানি কর্মকর্তারা হিজাব আইন কার্যকরে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। ২০২৫ সালের অক্টোবরের শেষ দিকে তেহরানের সরকারি আইনজীবী আলি সালেহি হিজাব সংক্রান্ত নিয়ম মানাতে ব্যর্থ সরকারি প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন। 

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর