সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: আলোর মালায় সেজে উঠেছিল গোটা বাড়ি, কনের হাতে টুকটুক করছিল মেহেন্দির রঙ, চোখে ছিল নতুন জীবনের হাজারও স্বপ্ন। মেয়ের বিয়ে উপলক্ষ্যে আত্মীয়স্বজনের ভিড়ে গমগম করছিল বাড়ি। বর ও বরযাত্রীর অপেক্ষায় ছিলেন সকলে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এল না বর। হল না বিয়ে। পাত্রপক্ষের সদস্যদের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। যে রাতে একটা মেয়ে নিজের জীবনের নতুন অধ্যায় শুরুর স্বপ্ন দেখেছিল, সেই রাতই পরিণত হল চরম হতাশায়। অভিযোগ, পণের দাবি না মেটায় বিয়ের শেষ মুহূর্তে বেঁকে বসে পাত্র ও তাঁর পরিবার। শুধু তাই নয় বিয়েই করতে আসেনি বর। এমনই এক ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।  

ঘটনাটি উত্তরপ্রদেশের ফিরোজাবাদের জসরানা থানা এলাকার বিঠওয়ারা গ্রামের। জানা গিয়েছে, ওই গ্রামের এক ব্যক্তির ২০ বছর বয়সি মেয়ের বিয়ে ঠিক হয়েছিল এটাহ জেলার অবাগড় থানা এলাকার হিনৌনা গ্রামের এক যুবকের সঙ্গে। গত ১৭ নভেম্বর বিয়ের আগে  টিকা অনুষ্ঠানে কনের পরিবার পাত্রকে প্রায় এক লক্ষ টাকার পোশাক ও অন্যান্য সামগ্রী দিয়েছিল। পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভাল না হলেও মেয়ের বিয়েতে কোনও খামতি রাখতে চাননি তাঁরা। সেই মতো বুধবার  (২৫ নভেম্বর) বিয়ের দিন ঠিক করা হয়েছিল। বাড়িতে সমস্ত আয়োজনও সম্পূর্ণ ছিল। আত্মীয়স্বজন ও গ্রামবাসীদের জন্য আয়োজন করা হয়েছিল ভোজের। কনের পরিবারের দাবি, বিয়ের প্রস্তুতি এবং অতিথি আপ্যায়ন মিলিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছিল তাঁদের।  কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হলেও কনের বাড়িতে এসে পৌঁছয়নি বর ও বরযাত্রী। দীর্ঘক্ষণ অপেক্ষার পর পাত্রপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন কনের পরিবারের সদস্যরা। কিন্তু তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়। পরে মধ্যস্থতাকারীর মাধ্যমে তাঁরা জানতে পারেন, পাত্রের পরিবারের সদস্যরা বরযাত্রী নিয়ে আসবেন না। 

আরও পড়ুন: অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

কনের পরিবারের অভিযোগ, পণের দাবি পূরণ না হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে পাত্রপক্ষ।  এই ঘটনায় পাত্রপক্ষের বিরুদ্ধে জসরানা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কনের বাবা। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি।  

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, মৃত ৪

যুদ্ধের খবর করতে গিয়ে প্রাণ গিয়েছিল, মৃত্যুর পর আন্তর্জাতিক সম্মান পেলেন এই সাংবাদিক

অবৈধ ভাবে ভারতে বসবাসের অভিযোগে উত্তরপ্রদেশের আলিগড় থেকে গ্রেফতার ১২

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী