WhatsApp-এ ‘Hi’ লিখলেই জানা যাবে পিএফ ব্যালেন্স! চালু বিশেষ নম্বর

Share:

নিজস্ব প্রতিনিধি: EPFO গ্রাহকদের জন্য এখন পিএফ ব্যালেন্স চেক করা আরও সহজ হয়ে গিয়েছে। আগে পাসবুক দেখতে বা ব্যালেন্স জানতে উমং(UMANG) অ্যাপ বা পোর্টালে লগ-ইন করতে গিয়ে সার্ভার ডাউন কিংবা পাসওয়ার্ড ভুলে যাওয়ার মতো নানা সমস্যার মুখে পড়তে হত। সেই ভোগান্তি দূর করতে ইপিএফও এবার হোয়াটসঅ্যাপেই সরাসরি এই পরিষেবা চালু করেছে।পরিসংখ্যান বলছে, চালুর মাত্র ২৫ দিনের মধ্যেই ১.২৮ কোটি সদস্য হোয়াটসঅ্যাপে ‘Hi’ লিখে নিজেদের পিএফ ব্যালেন্স চেক করেছেন।

হোয়াটসঅ্যাপে কী কী সুবিধা পাওয়া যাবে?

ইপিএফও-র অফিসিয়াল ও ভেরিফায়েড হোয়াটসঅ্যাপ নম্বর +91 8796441800-এর মাধ্যমে ৮ কোটিরও বেশি গ্রাহক ঘরে বসেই রিয়েল-টাইম তথ্য জানতে পারবেন। এর মাধ্যমে যে সুবিধাগুলি মিলবে:

  • ব্যালেন্স ও পেনশনের তথ্য :মোট পিএফ ব্যালেন্স, কর্মচারীর অংশ, নিয়োগকর্তার (Employer) অবদান, পেনশন ফান্ডে জমা টাকার পরিমাণ এবং সুদ জমা হওয়ার শেষ তারিখ জানা যাবে।
  • লেনদেনের বিবরণ: অ্যাকাউন্টের শেষ ৫টি লেনদেনের (মাসিক জমা, সুদ বা টাকা তোলা) তথ্য মুহূর্তেই দেখা যাবে।
  • পাসবুক ডাউনলোড: সরাসরি চ্যাটেই পাসওয়ার্ড-সুরক্ষিত পিডিএফ (PDF) ফরম্যাটে ইপিএফ পাসবুক ডাউনলোড করা যাবে। এক্ষেত্রে গ্রাহকের জন্মতারিখ (DDMMYY ফরম্যাটে) পাসওয়ার্ড হিসেবে কাজ করবে।

কীভাবে চেক করবেন পিএফ ব্যালেন্স?

১. এই পরিষেবা পেতে আপনার মোবাইল নম্বরটি ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN)-এর সঙ্গে যুক্ত থাকা বাধ্যতামূলক।
২. প্রথমে আপনার ফোনে ইপিএফও-র অফিসিয়াল নম্বর +91 8796441800 সেভ করুন।
৩. রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ওই নম্বরে গিয়ে শুধু ‘Hi’ লিখে পাঠান।
৪. চ্যাটবটের নির্দেশ মেনে আপনার পছন্দের ভাষা বেছে নিন এবং মেনু থেকে ‘Check Balance’, ‘Last 5 Transactions’ বা ‘Download Passbook’-এর মধ্যে প্রয়োজনীয় বিকল্পটি নির্বাচন করুন।
৫. নিরাপত্তার খাতিরে আপনার ফোনে একটি ওটিপি (OTP) আসবে, সেটি চ্যাটে লিখুন। ভেরিফিকেশন সম্পন্ন হলে এবং মেম্বার আইডি বেছে নিলেই স্ক্রিনে আপনার অ্যাকাউন্টের সম্পূর্ণ তথ্য চলে আসবে।সংস্থার তরফে জানানো হয়েছে, বর্তমানে এই পরিষেবায় শুধুমাত্র অ্যাকাউন্টের তথ্য দেখা এবং পাসবুক ডাউনলোড করা যাবে। গ্রাহকদের কেবল অফিসিয়াল ভেরিফায়েড নম্বরটিই (+91 8796441800) ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।  

‘হাসিনার যদি কোনও ক্ষতি হয়,’ তারেক রহমানকে হুঁশিয়ারি প্রাক্তন পেন্টাগন আধিকারিকের

শিকড়ের টানে ৫০ বছর পর শান্তিপুরের রাসে ফিরলেন প্রবাসী মা ও আমেরিকা নিবাসী মেয়ে

২৫ লক্ষ চাকরি ও বেকারদের মাসে পাঁচ হাজার টাকা, ভোট প্রতিশ্রুতি সপা প্রধান অখিলেশের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

সৌরভের পর এবার দীপকে-রাঙ্কার বিরুদ্ধেও লুকআউট সার্কুলার জারি, চাপে CJP নেতৃত্ব

পৃথিবীর কক্ষপথে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক , SpaceX-কে অনুমতি আমেরিকার

দিল্লির পার্কে ভয়াবহ ঘটনা, ৯ বছরের শিশুকে নির্জন জায়গায় যৌন নির্যাতনের অভিযোগ

জানেন হবু বর সিদ্ধার্থের সঙ্গে প্রথম কীভাবে আলাপ হয়েছিল মিমির?

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্যাপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

মাত্র ৩২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক