সৌরভের পর এবার দীপকে-রাঙ্কার বিরুদ্ধেও লুকআউট সার্কুলার জারি, চাপে CJP নেতৃত্ব

Share:

নিজস্ব প্রতিনিধি: সৌরভ দাসের পর এবার অভিজিৎ দীপকে ও আশুতোষ রাঙ্কার বিরুদ্ধেও জারি হল লুকআউট সার্কুলার নোটিস। মুম্বইয়ের দাদরের শিবাজী পার্কে চলতি বছর গত ২ অক্টোবর অনুমতি ছাড়া সভা করার অভিযোগে কক্‌রোচ জনতা পার্টির (CJP) এই তিন নেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সেই FIR-এর ভিত্তিতেই বাকি দুই নেতার বিরুদ্ধেও লুকআউট সার্কুলার জারি করা হয়েছে বলে খবর।

লন্ডন যাত্রায় বাধা দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস। অক্সফোর্ড-সহ ব্রিটেনের একাধিক নামী শিক্ষাপ্রতিষ্ঠানে বক্তব্য রাখার আমন্ত্রণ পেয়েও লন্ডন যেতে পারেননি তিনি। দিল্লি বিমানবন্দরে তাঁকে আটকে দেওয়ার অভিযোগের পর সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সৌরভ। আজ, বৃহস্পতিবার মামলার শুনানিতে কেন্দ্রের তরফে আদালতকে জানানো হয়, মুম্বই পুলিশের অনুরোধের ভিত্তিতে সৌরভের নামে লুকআউট নোটিস জারি করা হয়েছে। পাশাপাশি সৌরভের পাসপোর্টে থাকা বিভিন্ন তথ্য নিয়েও প্রশ্ন তুলেছে কেন্দ্র। অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা আদালতে জানান, সৌরভের স্কুল, ঠিকানা এবং শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্যে রয়েছে। এই তথ্যের অসঙ্গতি তাঁর ভারতীয় নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তৈরি করছে বলে আদালতে দাবি করা হয়।

আরও পড়ুন: পাসপোর্টে একাধিক অসঙ্গতির অভিযোগ, সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি

অন্যদিকে, সৌরভের হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী অখিল সিবল। তাঁর বক্তব্য, ‘কোনও নোটিস দেওয়া হয়নি। এ ভাবে কোনও নাগরিকের সঙ্গে আচরণ করা যায় নাকি?’ আগে থেকে কোনও নির্দেশ বা আদালতের স্থগিতাদেশ না থাকা সত্ত্বেও কীসের ভিত্তিতে তাঁকে বিদেশযাত্রা থেকে আটকানো হল, সেই প্রশ্ন তোলেন তিনি। সিবলের দাবি, সৌরভকে কোন মামলার কারণে এবং কী অভিযোগে নোটিস দেওয়া হয়েছে, তা আগে স্পষ্ট করা প্রয়োজন। জবাবে অতিরিক্ত সলিসিটর জেনারেল জানান, এখন সরকার শোকজ নোটিসের কপি দিতে পারবে না। প্রয়োজনে সৌরভ অন্য আইনি পথে বিষয়টি চ্যালেঞ্জ করতে পারেন বলেও আদালতে জানানো হয়। এদিকে, ২ অক্টোবরের ওই সভাকে ঘিরে শিবাজী পার্ক থানায় আয়োজকদের বিরুদ্ধে ইতিমধ্যেই FIR দায়ের হয়েছে। তদন্তে প্রায় ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকেও চিহ্নিত করা হয়েছে বলে জানা গিয়েছে। অবৈধ জমায়েত এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার ১৮৯ ও ২২৩ ধারায় মামলা রুজু করা হয়েছে CJP নেতৃত্বের বিরুদ্ধে। সেই মামলার সূত্র ধরেই অভিজিৎ দীপকে ও আশুতোষ রাঙ্কার বিরুদ্ধেও লুকআউট সার্কুলার জারির খবর সামনে এসেছে।

শিকড়ের টানে ৫০ বছর পর শান্তিপুরের রাসে ফিরলেন প্রবাসী মা ও আমেরিকা নিবাসী মেয়ে

২৫ লক্ষ চাকরি ও বেকারদের মাসে পাঁচ হাজার টাকা, ভোট প্রতিশ্রুতি সপা প্রধান অখিলেশের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

পৃথিবীর কক্ষপথে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক , SpaceX-কে অনুমতি আমেরিকার

দিল্লির পার্কে ভয়াবহ ঘটনা, ৯ বছরের শিশুকে নির্জন জায়গায় যৌন নির্যাতনের অভিযোগ

জানেন হবু বর সিদ্ধার্থের সঙ্গে প্রথম কীভাবে আলাপ হয়েছিল মিমির?

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্যাপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

মাত্র ৩২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

সৌরভের পর এবার দীপকে-রাঙ্কার বিরুদ্ধেও লুকআউট সার্কুলার জারি, চাপে CJP নেতৃত্ব

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়