মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধি: ATM থেকে টাকা তোলা কিংবা ব্যালান্স চেক করা প্রতিদিনের ব্যাঙ্কিংয়ে এই কাজগুলি করেন বহু মানুষ। কিন্তু বিনামূল্যে লেনদেনের নির্দিষ্ট সীমা পেরোলেই দিতে হতে পারে অতিরিক্ত চার্জ। এবার ATM লেনদেনের খরচ নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। নিয়ম অনুযায়ী, ফ্রি লিমিট শেষ হলে প্রতিটি অতিরিক্ত লেনদেনে সর্বোচ্চ ২৩ টাকা চার্জ করতে পারবে ব্যাঙ্কগুলি। এর সঙ্গে যুক্ত হবে GST। ফলে প্রতিবার গুনতে হতে পারে ২৭.১৪ টাকা পর্যন্ত।

ফ্রি লেনদেনের সীমা পেরোলেই কত টাকা দিতে হবে?

RBI-এর নির্দেশিকা অনুযায়ী, নির্ধারিত বিনামূল্যে ATM লেনদেনের সংখ্যা শেষ হয়ে গেলে ব্যাঙ্কগুলি অতিরিক্ত চার্জ নিতে পারবে। প্রতি অতিরিক্ত লেনদেনের জন্য সর্বোচ্চ ২৩ টাকা এবং তার সঙ্গে প্রযোজ্য কর ধার্য করা যাবে। ১৮ শতাংশ GST যোগ করলে সেই অঙ্ক দাঁড়ায় ২৭.১৪ টাকা। তবে মনে রাখতে হবে, সব ATM-এর ক্ষেত্রে বিনামূল্যে লেনদেনের সীমা এক নয়। নিজের ব্যাঙ্কের ATM-এ মাসে পাঁচবার বিনামূল্যে লেনদেনের সুযোগ রয়েছে। 

বছরে কত টাকা অতিরিক্ত খরচ হতে পারে?

যদি কোনও গ্রাহক প্রতি মাসে বিনামূল্যে লেনদেনের সীমা শেষ হওয়ার পর আরও পাঁচবার ATM ব্যবহার করেন সেক্ষেত্রে প্রতি মাসে তাঁর অতিরিক্ত খরচ হতে পারে ১৩৫.৭০ টাকা। অর্থাৎ, ১২ মাসে মোট খরচ দাঁড়াবে ১,৬২৮.৪০ টাকা। অন্যদিকে, ফ্রি লিমিট শেষ হওয়ার পর প্রতি মাসে ১০টি অতিরিক্ত চার্জযুক্ত লেনদেন করলে মাসিক খরচ হবে ২৭১.৪০ টাকা। সেই হিসাবে বছরে অতিরিক্ত খরচের পরিমাণ পৌঁছতে পারে ৩,২৫৬.৮০ টাকায়। ফলে ATM ব্যবহারের ক্ষেত্রে সামান্য অসতর্কতাতেও বছরের শেষে বেশ কিছু টাকা খরচ হয়ে যেতে পারে।

গ্রাহকদের জন্য কী পরিকল্পনা করছে RBI?

ATM ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের যাতে অজান্তে অতিরিক্ত চার্জ দিতে না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। RBI চায়, ব্যাঙ্কগুলি এমন একটি ব্যবস্থা চালু করুক, যার মাধ্যমে গ্রাহকরা নিজেদের বিনামূল্যে ATM লেনদেনের হিসাব জানতে পারবেন। অর্থাৎ, একজন গ্রাহক চলতি মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করেছেন এবং পরবর্তী লেনদেনের ক্ষেত্রে কত টাকা চার্জ দিতে হতে পারে, সেই তথ্য আগেভাগেই জানাতে হবে ব্যাঙ্কগুলিকে। এর ফলে ফ্রি লেনদেনের সীমা শেষ হওয়ার আগেই সতর্ক হতে পারবেন গ্রাহকরা।

কীভাবে ATM ব্যবহারের খরচ কমাবেন?

অতিরিক্ত ATM চার্জ এড়াতে কয়েকটি বিষয়ে সচেতন থাকা জরুরি। বারবার অল্প অল্প টাকা না তুলে প্রয়োজন অনুযায়ী একবারে টাকা তোলার অভ্যাস করতে পারেন। পাশাপাশি ব্যালান্স চেক করার জন্য ATM-এর পরিবর্তে মোবাইল ব্যাঙ্কিং বা ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করা যেতে পারে। এছাড়া সম্ভব হলে নিজের ব্যাঙ্কের ATM ব্যবহার করুন এবং মাসে কতগুলি বিনামূল্যে লেনদেন করেছেন, তার হিসাব রাখুন। তাতে অপ্রয়োজনীয় ATM ব্যবহার কমবে, একই সঙ্গে অতিরিক্ত চার্জের বোঝাও এড়ানো সম্ভব হবে।

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

বন্দে ভারতের খাবারে মিলল লোহার বোল্ট! ভাইরাল ভিডিও নিয়ে যা জানাল IRCTC

রান্নাঘরে ইঁদুরের বিষ্ঠা, খাবারের মান নিয়েও প্রশ্ন! সেক্টর ফাইভের তিন রেস্তরাঁয় ইবি-র অভিযান

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

‘এই ভাইয়ের পিঠেই ছুরি মেরেছিলেন,’ রাহুলকে কড়া জবাব স্ট্যালিনের দলের

কর্পোরেট চাকরি ছেড়ে নারকেলের খোলের ব্যবসা! বছরে তরুণীর আয় শুনলে চমকে যাবেন

‘সুড়ঙ্গের শেষে সবসময়ই আলো থাকে’, জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে আবেগপ্রবণ সূর্যকুমার

দলবদলু কাকলি-সুদীপদের ভোটদানে আপত্তি জানিয়ে ওম বিড়লাকে চিঠি অভিষেকের

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

লকডাউনে উত্তপ্ত বাংলাদেশ, পদ্মা সেতুর কাছে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ, নিহত ১

মাস্কের স্টারলিংক ব্যবহার করেই আমেরিকায় হামলা চালানোর পরিকল্পনা ইরানের

চৌরঙ্গি রোড থেকে আহিরিটোলা, বদলে যাচ্ছে কলকাতার ১৬টি রাস্তার নাম

দাম্পত্য অশান্তি! জলের ট্যাঙ্কে তিন মেয়েকে ফেলে আত্মহত্যার চেষ্টা মায়ের, মৃত্যু খুদেদের

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিও পোস্টের অভিযোগ, স্বরূপনগরে গ্রেফতার যুবক