ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

Share:

নিজস্ব প্রতিনিধি: বাইশ গজের লড়াই ছেড়ে কি এবার রাজনীতির ময়দানে নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি? টেস্ট ক্রিকেট থেকে অবসরের কয়েক সপ্তাহের মধ্যেই বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) নয়াদিল্লিতে বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি কুনওয়ার বাসিত আলীও। যদিও বৈঠকের উদ্দেশ্য স্পষ্ট নয়, তবে শামির বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।  

মাত্র এক সপ্তাহের কিছু বেশি সময়ের ব্যবধানে দ্বিতীয় ভারতীয় ক্রিকেটারকে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হল। এর আগে গত ২১ নভেম্বর বিজেপিতে যোগ দিয়েছিলেন ভারতীয় লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহল। তাঁকে বিজেপির ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটির বিশেষ  সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। তার পরেই শামির বিজেপিতে যোগদান নিয়ে শুরু হল চর্চা। 

আরও পড়ুন: বন্দে ভারতের খাবারে মিলল লোহার বোল্ট! ভাইরাল ভিডিও নিয়ে যা জানাল IRCTC

অবশ্য রাজনৈতিক নেতাদের সঙ্গে মহম্মদ শামির সাক্ষাৎ নতুন ঘটনা নয়। গত সেপ্টেম্বরেও কেন্দ্রীয় মন্ত্রী তথা রাষ্ট্রীয় লোক দল (আরএলডি) প্রধান জয়ন্ত চৌধুরীর সঙ্গে তাঁর বৈঠক ঘিরে জল্পনা তৈরি হয়েছিল। সেই সময় উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শামির রাজনৈতিক যোগদানের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। যদিও আরএলডির তরফে জানানো হয়েছিল, আমরোহায় ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে তহবিল বরাদ্দ করার জন্য জয়ন্ত চৌধুরীকে ধন্যবাদ জানাতেই তাঁর সঙ্গে দেখা করেছিলেন শামি। উল্লেখ্য, ক্রিকেট কেরিয়ারেও সম্প্রতি বড় সিদ্ধান্ত নিয়েছেন এই ভারতীয় পেসার। ৬ নভেম্বর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন তিনি। ৬৪টি টেস্ট ম্যাচে ভারতের হয়ে মোট ২২৯টি উইকেট নিয়েছেন শামি। তাঁর শেষ টেস্ট ম্যাচ ছিল ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, যেখানে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত।     

মাত্র ৫১ টাকায় ৫৬ জিবি ডেটা! সঙ্গে আনলিমিটেড কলিং, জানুন BSNL এর নতুন রিচার্জ প্ল্যান

বন্দে ভারতের খাবারে মিলল লোহার বোল্ট! ভাইরাল ভিডিও নিয়ে যা জানাল IRCTC

রান্নাঘরে ইঁদুরের বিষ্ঠা, খাবারের মান নিয়েও প্রশ্ন! সেক্টর ফাইভের তিন রেস্তরাঁয় ইবি-র অভিযান

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

‘এই ভাইয়ের পিঠেই ছুরি মেরেছিলেন,’ রাহুলকে কড়া জবাব স্ট্যালিনের দলের

কর্পোরেট চাকরি ছেড়ে নারকেলের খোলের ব্যবসা! বছরে তরুণীর আয় শুনলে চমকে যাবেন

‘সুড়ঙ্গের শেষে সবসময়ই আলো থাকে’, জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে আবেগপ্রবণ সূর্যকুমার

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

লকডাউনে উত্তপ্ত বাংলাদেশ, পদ্মা সেতুর কাছে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ, নিহত ১

মাস্কের স্টারলিংক ব্যবহার করেই আমেরিকায় হামলা চালানোর পরিকল্পনা ইরানের

দলবদলু কাকলি-সুদীপদের ভোটদানে আপত্তি জানিয়ে ওম বিড়লাকে চিঠি অভিষেকের

চৌরঙ্গি রোড থেকে আহিরিটোলা, বদলে যাচ্ছে কলকাতার ১৬টি রাস্তার নাম

দাম্পত্য অশান্তি! জলের ট্যাঙ্কে তিন মেয়েকে ফেলে আত্মহত্যার চেষ্টা মায়ের, মৃত্যু খুদেদের