বয়স বাড়ছে জানান দেবে আন্ডার আই রিঙ্কল, যত্ন নেবেন কীভাবে জানুন

মুখে প্রতিদিন যত্ন নেওয়ার মতই চোখের আশপাশের অংশেরও যথেষ্ট যত্ন নেওয়া প্রয়োজন। তার জন্য কী কী করবেন দেখে নিন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সারাদিনে আমদের শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবথেকে বেশি চাপ পড়ে চোখের উপর। আর তার ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয় আমাদের চোখের নিচের অংশ। আর সেই কারণে এই অংশে ডার্ক সার্কেল, বলিরেখা পড়া ও শুষ্ক হয়ে যাওয়ার মত ঘটনা ঘটে। যার ফলে অতি দ্রুত এজিংয়ের সমস্যাও দেখা যায়। অনেকের আবার বয়সের আগেই এই সমস্যা দেখা যায়। তার একটাই কারণ, তা হল চোখের আশপাশের অংশের সঠিক যত্ন না নেওয়া। মুখে প্রতিদিন যত্ন নেওয়ার মতই চোখের আশপাশের অংশেরও যথেষ্ট যত্ন নেওয়া প্রয়োজন। তার জন্য কী কী করবেন দেখে নিন।

সবকিছুর আগে চেষ্টা করুন ত্বককে যতটা সম্ভব আদ্র রাখার। ত্বক আদ্র থাকলে ত্বকের সমস্যাও দূরে থাকে। আর ত্বক শুষ্ক হয়ে গেলে বলিরেখা দেখা দেয়। এই সমস্যা সবথেকে বেশি দেখা যায় চোখের ক্ষেত্রে তাই চোখের চারপাশের অংশে যাতে আদ্রতা বজায় থাকে সেদিকে অবশ্যই নজর দেবেন। 

মুখের মধ্যে সবথেকে বেশি মেকআপ চোখে অ্যাপ্লাই করা হয়। মেকআপ তোলার পরেও এগুলির অবশিষ্টাংশ থেকেই যায় চোখের এই অংশে। তাই মুখের মেকআপ তোলার পাশাপাশি আলাদা যত্ন নিয়ে তুলতে হবে চোখের মেকআপও। মনে রাখবেন সঠিকভাবে মাস্কারা বা কাজল, আইলাইনার চোখ থেকে না তুললে তা একটা সময়ের পর আপনার চোখের পাতা বা আই ল্যাশেস ঝরিয়ে দিতে পারে। এমন মেকআপ রিমুভার এক্ষেত্রে ব্যবহার করুন যা আপনার চোখের চারপাশের আদ্রতাকে লক করে দিতে পারে। 

অনেকেরই চোখের তলায় ফোলাভাব, আইব্যাগ, ডার্ক সার্কেল হওয়ার মত সমস্যা দেখা যায়। সঙ্গে থাকে বলিরেখা বা ফাইন লাইন্স এর মত সমস্যাও। সেক্ষেত্রে ক্রিমের বদলে অ্যান্টি এজিং সিরাম ব্যবহার করুন। সেরাম যেহেতু ক্রিমের তুলনায় অনেক পাতলা হয় সেক্ষেত্রে মেকাআপের বেস হিসাবেও তা ব্যবহার করা হয়ে থাকে। তবে হ্যাঁ চোখে এর ব্যবহারের আগে সতর্ক হন। অনেকেরই সেরাম ব্যবহারের পর চখে জ্বালা হওয়ার প্রবণতা থাকে তাই সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

মহিলার থেকে ৮০ লক্ষ টাকা দাবি, সুরুচির ‘ঘরে’ দেখা করার প্রস্তাব, স্বরূপের বিরুদ্ধে FIR

কলকাতা-সহ দক্ষিণের ৭ জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, জারি লাল সতর্কতা

জলে ডুবে শিশুমৃত্যু, শোকাহত পরিবারের পাশে মন্ত্রী রাজেশ মাহাতো

প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন, শিহরে ওঠার মতো ঘটনা মৌড়িগ্রাম স্টেশনে

তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়িতে লুটপাটের অভিযোগ, ৪ নেতাকে শোকজ বিজেপির

ময়নাতদন্তের পর বদলে গেল মৃতদেহ, ব্যাপক চাঞ্চল্য অসম মেডিকেল কলেজে

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দের সঙ্গে জড়াল বাংলাদেশের নাম, কীভাবে?

রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হাড়োয়া, আক্রান্ত ৫ বিজেপি কর্মী

১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ শুরু পাহাড়ে, ঘোষণা শুভেন্দুর

মঙ্গলবার দুপুরে পড়িমড়ি করে হাইকোর্টে হাজির মমতা, হঠাৎ কী ঘটল?

দমদমের পর এবার বেহালা! কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর সংস্কারের প্রস্তুতি তুঙ্গে

তারকেশ্বরে আসছেন মোদি, যোগ দিবসের অনুষ্ঠান-সহ ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর

মাসতুতো ভাইকে বিয়ের জেদ, ঘুমন্ত বোনকে গুলিতে ঝাঁঝরা করল দাদা

ম্যাচ-ডে পার্টি জমাতে ট্রাই করুন এই ৫ মেক্সিকান পদ