মধ্যবিত্তের মাথায় হাত! মাদার ডেয়ারি, আমুলের পরে এবার দুধের দাম বাড়াল এই সংস্থাও

এক ধাক্কায় লিটার প্রতি ৩ থেকে ৫ টাকা দাম বাড়াল 'সাঞ্চি মিল্ক' নামের আরও এক ডেয়ারি সংস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ করোনার দাপট কিছুটা কমতেই মদ্যবিত্তের চিন্তা বাড়িয়েছে মূল্যবৃদ্ধি। দুধ, ডিম, পাউরুটি, শাক সবজির মতো একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতেই কার্যত কালঘাম ছুটছে মধ্যবিত্তের। মূল্যবৃদ্ধির কারণে বর্তমানে বাজারে সব জিনিসের দামই কার্যত আকাশছোঁয়া। দিন কয়েক আগেই দুধের প্যাকেটের দাম বাড়িয়েছে আমুল, মাদার ডেয়ারি। এবার সেই ধারা বজায় রেখেই এক ধাক্কায় লিটার প্রতি ৩ থেকে ৫ টাকা দাম বাড়াল ‘সাঞ্চি মিল্ক’ নামের আরও এক ডেয়ারি সংস্থা।

গতকাল অর্থাৎ শনিবারই দেশজুড়ে পালিত হয়েছে হোলি। রঙের এই উৎসবে বাজারে দুধের চাহিদাও ছিল বেশ। কিন্তু ঠিক তার পরের দিন অর্থাৎ রবিবারই ভোপাল মিল্ক অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই দুধের দাম বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে আরও জানানো হয়েছে যে, আগামীকাল অর্থাৎ সোমবার থেকেই এই নতুন দুধের দাম কার্যকর হবে। তবে সেই সঙ্গে এরতাও জানানো হয়েছে যে এই সংস্থার অগ্রিম কার্ড হোল্ডার যে সমস্ত উপভোক্তারা এবং ২১ মার্চের পরেও যাদের কার্ডের মেয়াদ উত্তীর্ণ হবে না তাঁদের ক্ষেত্রে এই বাড়তি দুধের দাম লাগু হবে আগামী ১৬ এপ্রিল থেকে। অর্থাৎ আগামী ১৫ এপ্রিল পর্যন্ত তাঁরা পুরনো দামেই সাঁচি মিল্কের যে কোনও দুধের প্যাকেট পাবেন। 

সাঁচি মিল্কের বিভিন্ন দুধের প্যাকেটের পরিবর্তিত দামঃ  

  • ফ্লাওয়ার ক্রিম মিল্কের প্যাকেট মাঝে মাঝে ৫৩ টাকায় পাওয়া যায়, যা সোমবার থেকে পাওয়া যাবে ৫৭ টাকায়।
  • স্ট্যান্ডার্ড মিল্ক (শক্তি) ৫০০এমএল-এর একটি প্যাকেট ২৫ টাকার পরিবর্তে ২৭ টাকায় পাওয়া যাবে। 
  • টোনড মিল্ক (টাটকা) ৫০০এমএল প্যাকেট ২২ টাকার পরিবর্তে ২৪ টাকায় পাওয়া যাবে। 
  • ডাবল টোনড মিল্ক (স্মার্ট) ৫০০এমএল-এর প্যাকেট ২০ টাকা থেকে বেড়ে হয়েছে ২২ টাকা। 
  • ডাবল টোনড মিল্ক (স্মার্ট) ২০০এমএল-এর একটি প্যাকেট  ৯ টাকার পরিবর্তে ১০ টাকায় পাওয়া যাবে।
  • এছাড়া এক লিটার দুধের প্যাকেটের জন্য সোমবার থেকে দিতে হবে ৫৩ টাকা, যা বর্তমানে পাওয়া যাচ্ছে ৪৮ টাকায়।
  • চা বিশেষ দুধের জন্য সোমবার থেকে ৪৩-এর বদলে দিতে হবে ৪৭ টাকা। 

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের